গরমে কেন কলা খাবেন?

আঞ্জুমান আরা ইতি
১৫ জুন ২০২১, ১৬:৫৮আপডেট : ১৫ জুন ২০২১, ১৬:৫৮

দামে কম গুণে ভরা কলা পাওয়া যায় সারা বছর। কলায় থাকা পটাসিয়াম, ফাইবার ও ম্যাগনেসিয়াম শরীরে জন্য দারুণ উপকারী। তবে আরও কিছু কারণে এই গরমে কলা হতে পারে আদর্শ খাবার। জেনে নেওয়া যাক কারণগুলো-

  • অন্যান্য ফলের তুলনায় কলায় অ্যাসিডের পরিমাণ কম। তাই গরমে যারা অ্যাসিডিটি, মাইগ্রেন বা পায়ের পেশী টানের সমস্যায় ভোগেন, তারা সকালের নাস্তায় কলা রাখলে উপকৃত হবেন।
  • দুপুরের আগেই হালকা কিছু খেতে হয় অনেককে। আর সেটা যদি হয় কলা, তবে প্যাচপ্যাচে গরমেও মন থাকবে প্রফুল্ল।
  • শরীরে দ্রুত শক্তি যোগায় কলা। তাই গরমে যারা দ্রুত কাহিল হয়ে পড়ছেন, তাদের জন্য কলাই আদর্শ ফল।
  • কলার পটাসিয়াম পেশীকে স্বস্তি দেয়। সারাদিনের কাজের পর সন্ধ্যায় বা বিকালের নাস্তায় কলা থাকলে রাতে ভালো ঘুম হবে।
  • গরমে শরীরে পানি ফুরিয়ে যায় দ্রুত। এতে দেখা দিতে পারে কোষ্ঠ্যকাঠিন্য। কলায় থাকা ফাইবার ও ফ্রুকটোজ এ সমস্যা দূর করতে সহায়ক।
  • এই গরমেও যারা শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন, তাদের ক্যালরির ঘাটতি পূরণে সাশ্রয়ী ও স্বাস্থ্যকর উপায় হতে পারে কলা।

কলার আরও যত উপকার

  • শরীরে থাইরয়েড হরমোন তৈরি করে হাইপোথাইরয়েডিজম সমস্যা দূর করতে কলা কার্যকরী ভুমিকা রাখে।
  • দুধ, চিনি ও রুটির সঙ্গে কলার সমন্বয় বেশ স্বাস্থ্যকর। দ্রুত হজম হয় বলে এটি শিশুদের  খাদ্য তালিকাতেও রাখা যেতে পারে।
  • খাবারে অরুচির সমস্যা থাকলে প্রয়োজনীয় ক্যালোরি মেটাতে কলা দিয়ে তৈরি মিল্ক শেক খাওয়ানো যেতে পারে শিশুকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম