ঘরেই গরুর মাংসের কালাভুনা!

লাইফস্টাইল ডেস্ক
২৬ জুলাই ২০১৬, ১৯:০৩ আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৯:০৫

কালাভুনা

চট্টগ্রামের বিখ্যাত কালা ভুনা নিশ্চয় খেয়েছেন। অন্যের রান্না খেয়েছেন। তবে নিজে রান্না করে খেয়েছেন কি? আজকে নিজেই একটু চেষ্টা করে দেখুন না। সেই স্বাদ বাড়িতে পাওয়া যায় কিনা।

উপকরণ:

৩ থেকে ৪ কেজি হাড় ছাড়া গরুর মাংস

১/২ চামচ বা মরিচ গুঁড়া

১ চামচ হলুদ গুঁড়া

১/২ চামচ জিরা গুঁড়া

১/২ চামচ ধনিয়া গুঁড়া

১ চামচ পেঁয়াজ বাটা

২ চামচ রসুন বাটা

১/২  চামচ আদা বাটা

সামান্য গরম মশলা (দারুচিনি, এলাচি)

১/২ কাপ পেঁয়াজ কুঁচি

কয়েকটা কাঁচা মরিচ

পরিমান মতো লবণ

সরিষার তেল

প্রনালীঃ

মাংস কাটার পর ভাল মতো ধুয়ে নিন। তারপর পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ বাদে লবন, তেল ও বাকি সব মশলা দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে। মাখানো মাংসটি এবার চুলায়  হালকা আঁচ রেখে তুলে দিতে হবে। এবার দুই কাপ পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে দিন। মাংস সেদ্ধ হতে সময় লাগবে। আবারও গরম পানি এবং জাল বাড়িয়ে নিন  যদি মাংস না নরম হয়ে থাকে। ঝোল শুকিয়ে , মাংস নরম হয়ে যাবার পর রান্নার পাত্রটি সরিয়ে রাখুন। এবার অন্য একটি কড়াই নিয়ে, তাতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ ভাজতে থাকুন। সোনালী রং হয়ে আসলো শেই কড়াইতে গরুর মাংস দিয়ে, হালকা আঁচে ভাজতে থাকুন। ভাজিটি কালো হয়ে যাওয়া পর্যন্ত তা নাড়তে থাকুন, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এই সময় চুলার পাশেই থাকুন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ, আবেদনের বাকি ৬ দিন
১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ, আবেদনের বাকি ৬ দিন
রবিবার ইউরোপে ঘড়ির কাঁটা কেন ১ ঘণ্টা পেছানো হচ্ছে
রবিবার ইউরোপে ঘড়ির কাঁটা কেন ১ ঘণ্টা পেছানো হচ্ছে
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের
চীনের ভিসার আবেদন করবেন? বাংলাদেশিদের জন্য যা জানা জরুরি
চীনের ভিসার আবেদন করবেন? বাংলাদেশিদের জন্য যা জানা জরুরি
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং