অরেঞ্জ ললি আইসক্রিম বানিয়ে ফেলুন ঘরেই

লাইফস্টাইল ডেস্ক
১০ জুন ২০২০, ১২:০০আপডেট : ১০ জুন ২০২০, ১২:০০
image

গ্রীষ্মের প্রচণ্ড গরমে স্বস্তি পেতে ঘরেই বানিয়ে ফেলুন অরেঞ্জ ললি আইসক্রিম। একেবারেই দোকানের মতো স্বাদে বানিয়ে ফেলতে পারেন এই ললি। জেনে নিন কীভাবে বানাবেন।

অরেঞ্জ ললি আইসক্রিম বানিয়ে ফেলুন ঘরেই

উপকরণ
কর্ন ফ্লাওয়ার- ১ টেবিল চামচ
কমলা- ১টি
চিনি- ১/৩ কাপ
ট্যাং- ১/৪ কাপ

প্রস্তুত প্রণালি
একটি বাটিতে ৩ টেবিল চামচ পানি দিয়ে কর্ন ফ্লাওয়ার গুলে নিন। কমলা থেকে রস বের করে রাখুন। ২ কাপ নরমাল পানির সঙ্গে চিনি ও ট্যাং মিশিয়ে চুলায় বসিয়ে দিন। চিনি গলে যাওয়া পর্যন্ত জ্বাল করুন। চিনি গলে গেলে গুলে রাখা কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিন ধীরে ধীরে। অনবরত নাড়তে থাকুন। ২ থেকে ৩ মিনিটের মধ্যে ঘন হয়ে যাবে মিশ্রণ। বেশি ঘন করবেন না। চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন। ঠাণ্ডা হলে কমলার রস মেশান। একটি ঢাকনাযুক্ত বক্সে মিশ্রণটি ডিপ ফ্রিজে রেখে দিন। ৩ ঘণ্টা পর বের করে চামচ দিয়ে নেড়ে ব্লেন্ড করে নিন। এতে আইসক্রিমে বরফ কুচি জমে থাকবে না। ব্লেন্ড করা মিশ্রণ আইসক্রিমের ছাঁচে ঢালুন। একেবারে দোকানের মতো ললি চাইলে আইক্রিমের কাঠি বসিয়ে দিন উপরে। তার আগে ফয়েল দিয়ে ঢেকে নেবেন যেন কাঠি নড়ে না যায়। ঝক্কি মনে হলে ছাঁচের সঙ্গে থাকা কাঠি আটকে দিন। নয় ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে জমিয়ে তারপর বের করুন। ছাঁচ থেকে আইসক্রিম বের করতে দশ সেকেন্ড গরম পানিতে ডুবিয়ে রাখুন ছাঁচ।

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি      

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার
চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্ন দেখলাম, অপদার্থতার নজির: রাবির সাবেক উপাচার্য
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্ন দেখলাম, অপদার্থতার নজির: রাবির সাবেক উপাচার্য
সংসদ ভবনের সামনে থেকে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ
সংসদ ভবনের সামনে থেকে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’