সাবেক সংবাদ উপস্থাপক তরীর অস্বাভাবিক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৫, ০০:১৪আপডেট : ০৯ জুন ২০২৫, ০০:১৭

সাবেক সংবাদ উপস্থাপক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমদে তরীর (৩২) অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

রবিবার (৮ জুন) বিকালে রাজধানীর নিউ ইস্কাটন থেকে তরীর মরদেহ উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যায় পরিবারের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার বিকালে খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ইস্কাটনে মায়ের সঙ্গে থাকতেন নিহত তরী। দুই বোনের মধ্যে তিনি বড়। নিহতের মা জানায়, তরী অতিরিক্ত অ্যালকোহল গ্র্রহণ করতো। হঠাৎ তার রুমে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মরদেহ সুরতহালে অস্বাভাবিক মৃত্যুর আলামত পাওয়া গেছে। তার নাক দিয়ে সাদা ফেনা পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানা গেছে, তরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবন শেষে চ‍্যানেল২৪-এ সংবাদ উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। সর্বশেষ তিনি গণমাধ্যম ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন। দুই বোনের মধ্যে তিনি বড় ছিলেন। মায়ের সঙ্গে নিউ ইস্কাটনে ভাড়া থাকতেন।

/এবি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম