অনলাইনে চলছে বিজয়ের কেনাকাটা

লাইফস্টাইল ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৫, ২০:১৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৩:২৭

poterbibi1

এই ১৬ ডিসেম্বরে একটু পতাকা সবুজ পোশাক না হলেই নয়। হৃদয়ে ধারণ করা বিজয়ের রং ছুঁয়ে যাক পোশাকে এমনটাই চান সবাই। এই মুহূর্তে বিভিন্ন শোরুম ঘুরে যাদের জন্য কেনাকাটা সম্ভব নয় তারা কিন্তু কেনাকাটাটি অনলাইনেই সেরে নিতে পারেন। আড়ং, অঞ্জনস, রঙ, দেশালের মতো বড় বড় আউটলেট যেমন অনলাইন সেবা দিচ্ছে তেমনি অনলাইনভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানও বিজয় দিবসকে সামনে রেখে এনেছে বিজয়ের শাড়ি, পাঞ্জাবি ও শিশুদের পোশাক।

অনলাইন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতোমোধ্যে পটের বিবি, কইন্যা, বেস্ট বাংলাদেশ এনেছে বিজয়ের শাড়ি। ঘরে বসে সুলভমূল্যে দারুণসব শাড়ি পেতে হলে শুধুমাত্র ফেসবুক পেইজ-এ গিয়ে অর্ডার দিলেই শাড়ি চলে আসবে।

পটের বিবির কর্ণধার ফোয়ারা ফেরদৌস জানান, এই বিজয়ে তার প্রতিষ্ঠানে তিনি এনেছেন পতাকা রঙের শিবুরি শাড়ি। দাম একদম হাতের নাগালের মধ্যেই রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও লাল-সবুজের নানারকম শাড়িও পাওয়া যাবে এখানে।

অনলাইনে চলছে বিজয়ের কেনাকাটা
কইন্যার শাড়ি

কইন্যার প্রধান বাধন মাহমুদ জানান, বিজয় উপলক্ষে তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়িকেই প্রাধাণ্য দিয়েছেন। একদম সল্পমূল্যে অর্ডার দেওয়ার একদিনের মধ্যে পৌঁছে যাবে শাড়িটি আপনার বাড়ি।   

অনলাইনে চলছে বিজয়ের কেনাকাটা

বেস্ট বাংলাদেশের জামদানি

বেস্ট বাংলাদেশ জানিয়েছে, বিজয়ের লাল-সবুজ রংয়ের জামদানি এনেছে তারা। ১৬ ডিসেম্বর উপলক্ষে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।

অনলাইনে চলছে বিজয়ের কেনাকাটা
গুটিপোকার ফতুয়া

হ্যান্ডপেইন্টের জন্য বিখ্যাত গুটিপোকায় থাকছে পতাকা রঙের নানা ধরনের পোশাক ও গয়না। গুটিপোকার কর্ণধার আফসানা সুমি জানান, বিভিন্ন ডিজাইনের ফতুয়ায় পতাকা ও বাংলা কবিতার অঙ্কন এনেছে তার প্রতিষ্ঠান। এছাড়াও একদম হাতে বানানো নানান ধরনের গয়নায় রয়েছে লাল সবুজের মিশেল।

অনলাইনে চলছে বিজয়ের কেনাকাটা
কুন মোমেন্টসের গয়না

শুধুই গয়না পাওয়া যায় কুন মোমেন্টসে। তারা এবার গয়নায় লাল-সবুজের ছোঁয়া এনেছে। সোনালী গয়নায় জ্বলজ্বল করছে লাল সবুজের কুন্দন কিংবা মীনার কাজ। কুন মোমেন্টসের প্রধান তাপসী রাবেয়া বললেন, ক্রেতাদের সাধ্যের মধ্যে দাম রাখার চেষ্টা করেন তিনি বরাবর। বিজয়ের মোটিফসহ গয়নাগুলোর দাম নির্ভর করছে পণ্যের গুণগত মানের ওপর। এখানে কুন্দন, মীনা করা, রূপারসহ নানা মাপের গয়না পাওয়া যাবে।

এছাড়াও অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান সুইট পটেটো, অঙ্কিতা বুটিক, রেগাসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিজয়ের পোশাক হোম ডেলিভারি দিতে প্রস্তুত। আপনি বেছে নিন আপনার পোশাক।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি