রেসিপি: বেগুন-টমেটোর মসলা কারি

লাইফস্টাইল ডেস্ক
০৭ আগস্ট ২০২০, ১৩:৩০আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৪:১৮

ঈদের পর টানা কয়েকদিন মাংস খেতে খেতে খেতে নিশ্চয় হাঁপিয়ে উঠেছেন। স্বাদে পরিবর্তন আনতে বানিয়ে ফেলুন বেগুন-টমেটোর মসলা কারি। জেনে নিন রেসিপি।

রেসিপি: বেগুন-টমেটোর মসলা কারি
উপকরণ
ছোট আকৃতির বেগুন- ৪টি
টমেটো পিউরি- আধা কাপ
আদা কুচি- আধা চা চামচ
রসুন কুচি- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
চিনি- ১ চিমটি
দারুচিনি- ১ টুকরা
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- স্বাদ মতো
আস্ত জিরা- ১/৪ চা চামচ
গরম মসলা গুঁড়া- আধা চা চামচ
পেঁয়াজ- ১টি (কুচি)
ধনিয়া গুঁড়া- আধা চা চামচ  
তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালি

বেগুন মাঝ থেকে লম্বালম্বি করে অর্ধেক করুন। বাইরের দিকে ছুরি দিয়ে কয়েকটি দাগ কেটে দিন। অল্প হলুদ গুঁড়া ও লবণ দিয়ে বেগুনের ভেতরের দিকটা মেখে গরম তেলে ভেজে নিন। দুই দিক এক মিনিট করে ভাজবেন। বেগুন উঠিয়ে একই তেলে দারুচিনি, জিরা, হলুদের গুঁড়া, আদা কুচি ও রসুন কুচি দিয়ে ভাজুন। টমেটো পিউরি ও লবণ দিয়ে নেড়ে নিন। কুচি করা পেঁয়াজ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করুন ৩ মিনিট। মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে নাড়ুন। আরও দুই মিনিট রান্না করে চিনি দিয়ে দিন। নেড়েচেড়ে ভেজে রাখা বেগুন ও গরম মসলার গুঁড়া দিয়ে সাবধানে নাড়ুন যেন বেগুন ভেঙে না যায়। এক মিনিট পর নামিয়ে নিন।    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত