রূপচর্চায় বেকিং সোডার ৭ ব্যবহার

আনিকা আলম
১৮ আগস্ট ২০২০, ২২:১৪আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২২:১৬

ত্বক ও চুলের যত্নে বেকিং সোডার রয়েছে নানা ব্যবহার। এটি যেমন খুশকি দূর করে সক্ষম, তেমনি দাঁত ঝকঝকে করতেও বেকিং সোডার জুড়ি নেই। জেনে নিন রূপচর্চায় এর ৭ ব্যবহার সম্পর্কে।

রূপচর্চায় বেকিং সোডার ৭ ব্যবহার

  • ঘামের দুর্গন্ধে বিব্রতবোধ করছেন? বেকিং সোডায় রয়েছে এমন কিছু উপাদান যা প্রাকৃতিকভাবে দুর্গন্ধমুক্ত রাখতে সাহায্য করে। চার টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি আন্ডারআর্মে পাতলা লেয়ারে দিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • ভেজা টুথব্রাশে খানিকটা বেকিং সোডা নিয়ে দাঁত ব্রাশ করুন ২ মিনিট। এরপর সাধারণ পেস্ট দিয়ে ব্রাশ করে ফেলুন। দাঁত হবে ঝকঝকে। দুই সপ্তাহে একবার এটি ব্যবহার করবেন দাঁতে।
  • চুলের গোড়া থেকে ময়লা দূর করতে পারে বেকিং সোডা। নরমাল শ্যাম্পুর সঙ্গে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে চুল পরিষ্কার করে নিন। এটি দূর করবে খুশকিও।
  • ব্রণ দূর করতে বেকিং সোডার পেস্ট রাতে ঘুমানোর আগে লাগিয়ে রাখুন ত্বকে।
  • বাথটাবের পানিতে আধা কাপ বেকিং সোডা মিশিয়ে নিন। ত্বকে থাকা জীবাণু যেমন দূর হবে, তেমনি দূর হবে ত্বকের রোদে পোড়া দাগ।
  • কনুই বা গোড়ালির কালচে দাগ দূর করতে তিন ভাগ বেকিং সোডা ও এক ভাগ পানি মিশিয়ে লাগিয়ে রাখুন।
  • ত্বক উজ্জ্বল করতে ১ চা চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে দুই মিনিট ঘষুন ত্বকে। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।        
/এনএ/
সম্পর্কিত
রাতে নাকি সকালে, কখন চুলে তেল লাগালে বেশি উপকার
রূপচর্চা কী শুধু নারীদের জন্য? প্রচলিত ধারণা বদলালেন বিজয় ভার্মা
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
সর্বশেষ খবর
ফ্রান্স-স্পেনে দাবানলের তাণ্ডব
ফ্রান্স-স্পেনে দাবানলের তাণ্ডব
‘একবারে চোখ চোখ তুইলা ফালামু’—এমপিকে বিএনপির কর্মীর হুমকি
‘একবারে চোখ চোখ তুইলা ফালামু’—এমপিকে বিএনপির কর্মীর হুমকি
নতুন মেরুকরণের পথে কওমি ঘরানার ৭ ইসলামপন্থি দল, লাভবান হবে কারা?
নতুন মেরুকরণের পথে কওমি ঘরানার ৭ ইসলামপন্থি দল, লাভবান হবে কারা?
মধ্যপ্রাচ্যে শান্তি ও ইরানের প্রতি পূর্ণ সমর্থন চীনের
মধ্যপ্রাচ্যে শান্তি ও ইরানের প্রতি পূর্ণ সমর্থন চীনের
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী