রেসিপি: মজাদার লাউয়ের হালুয়া

লাইফস্টাইল ডেস্ক
২২ ডিসেম্বর ২০২০, ১২:৫০ আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১২:৫৫

পুষ্টিগুণে অনন্য লাউ যেমন তরকারি হিসেবে অতুলনীয়, তেমনি ডেসার্ট হিসেবেও কিন্তু বেশ উপাদেয় এটি। দুধে সেদ্ধ করে মজাদার হালুয়া বানিয়ে ফেলতে পারেন লাউ দিয়ে। জেনে নিন রেসিপি। 

রেসিপি: মজাদার লাউয়ের হালুয়া

উপকরণ
লাউ- ৬০০ গ্রাম
ঘি- ১/৪ কাপ
কয়েক ধরনের বাদাম কুচি
কিসমিস- ২ টেবিল চামচ
তরল দুধ- আধা কাপ
চিনি- স্বাদ মতো

খোয়া ক্ষীর তৈরির উপকরণ
ঘি- ১ চা চামচ
তরল দুধ- ১/৪ কাপ
গুঁড়া দুধ- আধা কাপ
এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ

প্রস্তুত প্রণালি
ঘি গরম করে বাদাম কুচি ও কিসমিস ভেজে উঠিয়ে নিন। লাউয়ের খোসা ছাড়িয়ে মিহি করে কেটে ঘিয়ের কড়াইয়ে দিয়ে দিন। নেড়েচেড়ে ৫ মিনিট ঢেকে রাখুন। লাউয়ের পানি বের হয়ে রঙ বদলে গেলে তরল দুধ দিয়ে নেড়ে দিন। দুধে লাউ সেদ্ধ করুন। পরিমাণ মতো চিনি দিন। খোয়া ক্ষীর তৈরি করে দিয়ে দিন এই পর্যায়ে। নেড়েচেড়ে ভেজে রাখা বাদাম কুচি দিয়ে দিন। নামিয়ে পরিবেশন করুন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোরে রাজধানীতে বজ্রবৃষ্টি
ভোরে রাজধানীতে বজ্রবৃষ্টি
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান-এরদোয়ান বৈঠক রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
টিভিতে আজকের খেলা (১১ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১১ নভেম্বর, ২০২৬)
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন