ভূমিকম্পের সময় কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৬, ১৩:৩৮আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৪:৩৫
image

ভূমিকম্পের সময় কী করবেন

 



হঠাৎ ভূমিকম্প শুরু হলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সবাই। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে সবার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জেনে নিন ভূমিকম্পের সময় কী করবেন আর কী করবেন না-

আতঙ্কিত হবেন না

যদি বুঝতে পারেন ভূমিকম্প শুরু হয়েছে, আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করবেন না। মাথা ঠাণ্ডা রাখুন।

জায়গায় বসে পড়ুন

হঠাৎ বড় ধরনের ভূমিকম্প শুরু হলে সঙ্গে সঙ্গে বসে পড়ুন। মাথা নিচু করে হাত দিয়ে মাথা ঢেকে নিন।

 

ভূমিকম্পের সময় দৌড়ে বের হবেন না

ভূমিকম্পের সময় ছুটে বাসা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। এটি উল্টা বিপদে ফেলবে আপনাকে। কারণ ভূমিকম্পের আঘাতে হঠাৎ পড়ে যাওয়া অথবা ছিটকে আসা বিভিন্ন জিনিষপত্রের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ভূমিকম্প থামলে তবেই বের হবেন বাসা থেকে।    

সম্ভব হলে পিলার অথবা টেবিলের নিচে বসুন

ভূমিকম্পের সময় দ্রুত রুমের পিলার অথবা শক্ত কিছুর নিচে বসুন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে যাবেন। সম্ভব না হলে জায়গায় বসেই হাত দিয়ে মাথা ঢেকে নিন।  

দূরে থাকুন দরজা, জানালা ও বড় আসবাব থেকে
জানালা, দরজা, ফ্রিজ, বড় কাঠ ও কাচের আসবাব থেকে দূরে থাকুন ভূমিকম্পের সময়। ল্যাম্প অথবা ইলেকট্রনিক সামগ্রীর আশেপাশেও থাকবেন না।  


লিফট ব্যবহার করবেন না
ভূমিকম্পের সময় কখনও লিফট ব্যবহার করবেন না। ভূমিকম্প থামলে সিঁড়ি দিয়ে নিচে নামুন।


বাইরে থাকলে

বাইরে থাকা অবস্থায় ভূমিকম্প শুরু হলে খোলা জায়গায় দাঁড়িয়ে পড়ুন। বড় বিল্ডিং অথবা ইলেকট্রিক পোলের নিচে থাকবেন না। গাড়ি চালানো অবস্থায় ভূমিকম্প শুরু হলে সঙ্গে সঙ্গে গাড়ি চালানো বন্ধ করে দিন।

 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি