কলা দিয়ে ত্বকের স্ক্র্যাব!

লাইফস্টাইল ডেস্ক
০৫ মার্চ ২০১৬, ১৬:৪০আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৬:৪২

কলার স্ক্র্যাব

রূপচর্চার জন্য আমরা কত ধরণের স্ক্র্যাব, ফেসওয়াশ ব্যবহার করি। অনেকে দুধ, মধু, লেবুও ব্যবহার করেন। যারা প্রাকৃতিক উপাদানে বিশ্বাসী তারা চন্দন, মুলতানি মাটিসহ নানা জিনিস ব্যবহার করেন। এবার ব্যবহার করতে পারেন কলা। আমাদের সবার প্রিয় একটি ফল কলা।  সবাই জানি একটি পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। কলাতে শক্তি বর্ধনকারী ও টিস্যু গঠনকারী উপদান আমিষ, ভিটামিন এবং মিনারেল থাকে। ক্যালসিয়ামও আছে প্রচুর পরিমাণে রয়েছে।

আজকে কলা দিয়ে চারটি তাৎক্ষণিক স্ক্র্যাবের কথা বলছি…

 ১। পাকা কলা চটকে তাতে চিনি দিতে হবে এক চামচ। এবার ভালোমতো মুখ, গলা আর হাতে ম্যাসাজ করুন। ৫ মিনিট পর মুখ ধুয়ে দেখুন ভীষণ ফ্রেশ লাগছে ত্বক।

২। দুটি মাঝারি আকারের পাকা কলা চটকে নিন। এর সাথে চন্দনের গুঁড়া ও চালের গুঁড়া মিশিয়ে পুরো শরীরে লাগান। ২০-২৫ মিনিট হালকাভাবে মাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন। ত্বক হবে পরিষ্কার ও উজ্জ্বল।

৩। একটি পাকা কলা পেস্ট, দুই চামচ দুধ, ১ টেবল চামচ ওটস, ১ চামচ মধুর একটি পেস্ট তৈরি করে ১০ মিনিট ম্যাসাজ করুন। দারুণ ঝকঝকে ত্বক পাবেন।

৪। সুজি, পাকা কলা পেস্ট, লেবুর রস ও মধু দিয়ে তৈরি করুন তৈলাক্ত ত্বকের জন্য স্ক্র্যাব। এটি চাইলেই দু’দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন।

ত্বক শুস্ক হলে এই স্ক্র্যাবে সামান্য নারিকেলের দুধ বা দুধ দিতে পারেন। সেক্ষেত্রে লেবুর রস দেবেন না।

/এফএএন/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি