জেমকন সাহিত্য পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৮, ১৯:২৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ২০:৪০

জেমকন সাহিত্য পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ প্রতি বছরের মতো এ বছরও দেওয়া হচ্ছে জেমকন সাহিত্য পুরস্কার। আজ মঙ্গলবার (৯ অক্টোবর) ধানমন্ডির কাগজ প্রকাশন অফিসে জেমকন সাহিত্য পুরস্কার ২০১৮-এর সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ৫টি বইয়ের নাম প্রকাশ করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, কবি রুবী রহমান, কথাসাহিত্যিক পারভেজ হোসেন, কথাসাহিত্যিক সালমা বাণী এবং পুরস্কার পর্ষদের সদস্য সচিব কবি শামীম রেজা।

সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া বই ৫টি হচ্ছে- ইমদাদুল হক মিলনের ‘নয়মাস’, শাহাদুজ্জামানের ‘একজন কমলালেবু’, মহীবুল আজিজের ‘তপন শীল ও তার বিবাহ প্রকল্প’, প্রশান্ত মৃধার ‘ডুগডুগির আসর’ এবং রবিউল ইসলামের ‘তথাগত কোথায় থাকেন।’

কবি আসাদ চৌধুরী বলেন, ‘অর্থমূল্যের বিচারে এটি এখন দেশের অন্যতম পুরস্কার। বেসরকারি পুরস্কার হিসেবেও সবচেয়ে পুরনো। যদিও জানি, লেখকরা পুরস্কারের আশায় লেখেন না। তবু পুরস্কার সৃষ্টিশীল লেখকদের প্রেরণা জোগায়।’
আয়োজনে উপস্থিত সাহিত্যিকরা সংক্ষিপ্ত তালিকাবদ্ধ লেখকদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, জেমকন গ্রুপ ২০০০ সালে কাগজ সাহিত্য পুরস্কার প্রবর্তন করে। পরে ২০০৭ সাল থেকে তা জেমকন সাহিত্য পুরস্কার নামে অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছর। বাংলা সাহিত্যের সৃজনশীল লেখকদের সম্মানিত করার জন্যই এই পুরস্কার দেওয়া হয়।

২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে প্রকাশিত সকল শাখার বই থেকে প্রাথমিক বিচারকমণ্ডলী এই ৫টি বই নির্বাচন করেছেন। নির্বাচিত প্রথম বই পাবে ৮ লাখ টাকা। এছাড়া ১ লাখ টাকা করে দুটি পাণ্ডুলিপিকে পুরস্কৃত করা হবে। এ বছরই প্রথম বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের তরুণ সাহিত্যিকদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হয়।

/এনএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম