‘সৃজনশীল সাহিত্যের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদ চিরস্মরণীয় হয়ে থাকবেন’

ঢাবি প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ০১:৩৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:২৯

‘সৃজনশীল সাহিত্যের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদ চিরস্মরণীয় হয়ে থাকবেন’

সৃজনশীল সাহিত্যের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদ আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে  হুমায়ুন আহমেদের ৭০তম জন্মেবার্ষিকী উপলক্ষে ‘হুমায়ূন সাহিত্যে বাঙালির জীবন ও সমাজ’ শীর্ষক এক সেমিনারের সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সেলিনা হোসেন বলেন, ‘‘স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা সাহিত্যের যে নতুন জাগরণ তৈরি হয়েছে সেটিকে হুমায়ূন আহমেদ ধারণ করেছিলেন। ‘নন্দিত নরকে’ গ্রন্থে বাঙালী জীবন ও সমাজ সবটুকুই উঠে এসেছিল। বাঙালী জীবন ও সত্তা সবকিছুর ভেতরেই হুমায়ূন আহমেদের নন্দিত বাক্যগুলো আলাদা মাত্রা তৈরি করেছে। আর এ কারণেই বাংলা সাহিত্য থেকে কখনও তাকে বিচ্ছিন্ন করতে পারবো না। সৃজনশীল সাহিত্যের মধ্য দিয়ে আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।’’

সেমিনারে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘হুমায়ূন আহমেদ সাহিত্যের সব আঙিনায় বিচরণ করে গেছেন। তার লেখনীতে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, প্রেম, বিরহ, কল্পকাহিনী, ভ্রমণ কাহিনী ও হাস্যরস। হুমায়ূন আহমেদ তার লেখনীতে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর কথাই বেশি তুলে ধরেছেন। শুভ্র, হিমু ও মিসির আলী নামক চরিত্র সৃষ্টি করে কিংবদন্তী হয়ে উঠেছেন। তার সবচেয়ে বড় অবদান তিনি বাংলা সাহিত্যের পাঠক তৈরি করেছেন।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘হুমায়ূন আহমেদের সবেচেয় বড় কৃতিত্ব তরুণ প্রজন্মকে আবার বই পড়ায় আগ্রহী করে তুলেছিলেন। আমরা বই পড়তে প্রায় উদাসীন হয়ে গিয়েছিলাম। সেখানে তিনি তরুণদের মধ্যে স্পৃহা জাগাতে পেরেছিলেন। তরুণদের ভাষায় কথা বলতে জানতেন তিনি। তার একটি বড় গুণ হলো স্পষ্টবাদিতা। আমাদের দেশের প্রকাশনা শিল্প তাকে ঘিরেই আবর্তিত হয়েছে। এই শিল্পকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন তিনি।’

‘হুমায়ুন সাহিত্যে বাঙালির জীবন ও সমাজ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক মুম রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক আব্দুল মান্নান ইলিয়াস। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম প্রমুখ।

/এসআইআর/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম