এআই বিতর্কে কমনওয়েলথ বিজয়ী গল্প প্রকাশ বন্ধ করল ‘গ্রান্টা’

সাহিত্য ডেস্ক
২১ জুন ২০২৬, ১৮:০০আপডেট : ২৪ জুন ২০২৬, ২৩:৩১

বিশ্বখ্যাত সাহিত্য সাময়িকী 'গ্রান্টা' কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের বিজয়ী গল্প প্রকাশের দীর্ঘদিনের প্রথা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের বিজয়ী লেখক জামির নাজিরের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

'গ্রান্টা' কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, যেসব প্রকাশনা কার্যক্রমে তাদের সম্পাদকীয় নিয়ন্ত্রণ নেই, সেগুলোতে তারা আর অংশ নেবে না।। তবে জনস্বার্থে ২০২৬ সালের কমনওয়েলথ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাভুক্ত গল্পগুলো তাদের ওয়েবসাইটে রাখা হবে।

ক্যারিবীয় অঞ্চলের বিজয়ী গল্প ‘দ্য সার্পেন্ট ইন দ্য গ্রোভ’ ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। গল্পটির লেখক জামির নাজিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই ব্যবহারের অভিযোগ ওঠে যে গল্পটিতে এআই দিয়ে লেখার বৈশিষ্ট্য রয়েছে। সমালোচকেরা গল্পের কিছু বাক্যগঠন ও ভাষারীতি নিয়ে প্রশ্ন তোলেন।

তবে নাজির অভিযোগ অস্বীকার করে জানান, তিনি দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড ফোনে 'ভয়েস-টু-টেক্সট' প্রযুক্তি ব্যবহার করে লেখালেখি করেন। শারীরিক অসুস্থতার কারণে ডেস্কে বসে দীর্ঘ সময় টাইপ করা তার পক্ষে সম্ভব হয় না বলেও তিনি উল্লেখ করেন।

গত মে মাসে 'গ্রান্টা'-এর প্রকাশক সিগ্রিড রাউসিং মন্তব্য করেছিলেন, বিচারকেরা হয়তো এআই-নির্ভর চৌর্যবৃত্তিকে পুরস্কৃত করেছেন—যদিও এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নাও হতে পারে।

অন্যদিকে কমনওয়েলথ ফাউন্ডেশন জানায়, সংক্ষিপ্ত তালিকাভুক্ত সব লেখক ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছেন যে তাদের গল্পে কোনো এআই ব্যবহার করা হয়নি।

মূল: দ্য গার্ডিয়ান

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়