‘হানড্রেড পোয়েটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’ সংকলনের প্রকাশনা উৎসব গত শনিবার অনুষ্ঠিত হয়েছে কলকাতার অভিযান বুক ক্যাফেতে। বিভিন্ন ভাষার অসংখ্য কবির সঙ্গে অনলাইনে আড্ডার পর ১০০ কবির কবিতা নিয়ে সাহিত্য পত্রিকা গ্রন্থী প্রকাশ করেছে এই এন্থোলজি।
কবি বনানী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন কবি রণজিৎ দাশ, কবি মৃদুল দাশগুপ্ত, কবি সুব্রত সরকার, কবি যশোধরা রায়চৌধুরী, লেখক রণবীর পুরকায়স্থ, কবি শাহেদ কায়েস ও কবি বিভাস রায়চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 'গ্রন্থী'র সম্পাদক কবি শামীম শাহান। তিনি বলেন, এটি শুধু একটি কবিতা সংকলন নয়, বরং বিশ্বের নানা দেশের ১০০ কবির ভালোবাসার বন্ধন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি তুষ্ণা বসাক, লেখক মোস্তাক আহমেদ, মামুন মুস্তাফা, কবি সুস্মিতা বিশ্বাস।
উল্লেখ্য, ব্রিটেনের দক্ষিণ এশীয় সাহিত্য, দর্শন এবং সমাজতত্ত্বের ছোটকাগজ গ্রন্থী'র ফেসবুক লাইভ সিরিজ ‘হানড্রেড পোয়েটস্ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’ শীর্ষক আয়োজন শুরু হয় গত বছরের ২৭ জুন ২০২০। ২০ পর্বের এ সিরিজে বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে খ্যাতনামা কবিরা অংশ নেন।
৯০ এর দশকে বাংলাদেশ থেকে গ্রন্থীর যাত্রা শুরু হয়।









