শালুকের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ১০ ও ১১ মার্চ

সাহিত্য ডেস্ক
০১ মার্চ ২০২৩, ১৫:২৬আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৫:২৬

আগামী ১০ ও ১১ মার্চ সাহিত্য পত্রিকা শালুক আয়োজন করতে যাচ্ছে দুইদিনব্যাপী ‘শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’।
ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে অংশ নেবেন ভারত, নেপালসহ প্রতিবেশি বিভিন্ন দেশের পাঁচ শতাধিক কবি-লেখক-অনুবাদক-শিল্পী।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শালুক সম্পাদক ওবায়েদ আকাশ।
তিনি বলেন, ‘শালুকের উদ্দেশ্য বাংলা ও বাংলা সাহিত্যের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে মডেল হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা। একইসঙ্গে নতুন মেধা অন্বেষণের মাধ্যমে বাঙালির আত্মপরিচয় অনুসন্ধান করা।’
উদ্বোধনীপর্ব অনুষ্ঠিত হবে ১০ মার্চ, শুক্রবার, সকাল সাড়ে ৯ টায়। চলবে রাত ৯টা পর্যন্ত।
দ্বিতীয় দিন ১১ মার্চ, শনিবার, দিনব্যাপী বিভিন্ন অধিবেশন থাকবে ঢাকার কাঁটাবনস্থ পাঠক সমাবেশে।
এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন আয়োজন করতে যাচ্ছে শালুক
শালুক ২৪ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। এর প্রতিটি সংখ্যা কমপক্ষে ৫০০ থেকে ৯০০ পৃষ্ঠার।
শালুক কলকাতা থেকে দুটি; লন্ডন থেকে ১টি এবং বাংলাদেশ থেকে শিল্পকলা একাডেমি পুরস্কার অর্জন করেছে।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি