অন্নদানগরে রবীন্দ্র-নজরুল উৎসব

সাহিত্য ডেস্ক
২৪ জুন ২০২৫, ২১:০৫আপডেট : ২৪ জুন ২০২৫, ২১:০৫

রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগরে ২৩ জুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘রবীন্দ্র-নজরুল উৎসব-২০২৫’ উদযাপিত হয়েছে। উপজেলার অন্নদানগর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠাগার ভিত্তিক সমাজ-সংস্কৃতি চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান ‘প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র’-এর আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচির উদ্বোধন করেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা। উৎসবের সেমিনারে ‘একবিংশ শতকে রবীন্দ্র-নজরুলের প্রাসঙ্গিকতা’ বিষয়ক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও অতিরিক্ত ডিআইজি মো. আব্দুর রাজ্জাক। আলোচনা করেন গবেষক ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশন ব্যক্তিত্ব এমাজউদ্দীন আহমেদ।

প্রধান আলোচক মো. আব্দুর রাজ্জাক বলেন, “আলোকিত পাঠকের কাছে লেখকের ধর্ম পরিচয় মূখ্য নয়। রবীন্দ্রনাথ ও নজরুলকে হিন্দু-মুসলিম মনে করার চেয়ে মানবতাবাদী ভাবা উত্তম। তারা ছিলেন নিখাদ অসাম্প্রদায়িক মানুষ।”

কবি ও শিক্ষক কৃষ্ণ কমল বর্মনের সঞ্চালনায় ও প্রবীণ শিক্ষক মো. ইমান আলীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা মীর রবি। এছাড়া বক্তব্য রাখেন অন্নদানগর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনূর ইসলাম।

অন্নদানগরে রবীন্দ্র-নজরুল উৎসব
উৎসবে আলোচনা সভা, সেমিনার ও প্রতিযোগিতা ছাড়াও সাংস্কৃতিক পর্বে ছিল রবীন্দ্র-নজরুল সংগীতানুষ্ঠান। সংগীত পরিবেশন করেন প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীবৃন্দ। উৎসবে কুইজ, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় স্থানীয় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই ও শিক্ষা সামগ্রী উপহার দেয়া হয়। বিজয়ীরা হলেন, আবৃত্তিতে সীমান্ত কুমার শীল, আশরাফিয়া জান্নাত, রুদ্র শর্মা; উপস্থিত বক্তৃতায় কাওছার হাবীব, সুলতান মাহমুদ, সীমান্ত কুমার শীল ও  কুইজে নুশরাত জাহান নূপুর, হালিমা আক্তার হ্যাপি ও মাইশা তাসনিম হিনা।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম