কলম্বোতে ‘সার্ক হেরিটেজ ফোরাম ২০২৫’

সাহিত্য ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৪

সার্ক কালচারাল সেন্টার (SCC) প্রথমবারের মতো আঞ্চলিক সম্মেলন ‘সার্ক হেরিটেজ ফোরাম ২০২৫’ আয়োজন করেছে। “SAARC Cultural Heritage Forum: Promoting Regional Art, Culture, Heritage Sites, Museums, and Archives” শিরোনামে তিন দিনব্যাপী (৩০ সেপ্টেম্বর – ২ অক্টোবর) এই আঞ্চলিক সম্মেলন দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সুরক্ষা ও প্রচারের লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধান অতিথি শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী ড. হরিণী আমারাসুরিয়া
আজ কলম্বো ন্যাশনাল মিউজিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী ড. হরিণী আমারাসুরিয়া, প্রফেসর হিনিদুমা সুনীল সেনেভি, শ্রীলঙ্কার বুদ্ধ সাসনা, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী, শ্রীলঙ্কার পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী এবং শ্রীলঙ্কার ভারতস্থ হাইকমিশনার। এছাড়াও উপস্থিত ছিলেন সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মাননীয় রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, ICOM ন্যাশনাল কমিটি, ইউনেস্কো, বিদেশি মিশনের প্রতিনিধি, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ ও গবেষকরা।

১ ও ২ অক্টোবর কলম্বোর কিংসবারি হোটেলে কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন সার্কের ৮টি সদস্য রাষ্ট্রের জাতীয় প্রত্নতত্ত্ব ও ঐতিহ্য কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা, খ্যাতিমান ঐতিহ্য বিশেষজ্ঞ এবং ICOM ন্যাশনাল কমিটির প্রতিনিধিরা।

বাংলাদেশের ৪ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান লাল এবং বিশেষজ্ঞ সদস্য হিসেবে যোগ দিচ্ছেন অধ্যাপক মাসউদ ইমরান।

কলম্বোতে ‘সার্ক হেরিটেজ ফোরাম ২০২৫’
ফোরামের আলোচনায় নির্ধারিত হবে:

  • প্রাথমিক সার্ক বৌদ্ধ সাংস্কৃতিক ট্রেইল চিহ্নিতকরণ ও এর বাস্তবায়নের রূপরেখা।
  • দক্ষিণ এশিয়ার প্রধান ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে সহজ প্রবেশাধিকারের জন্য একটি আঞ্চলিক কাঠামো প্রস্তাব।
  • ভবিষ্যতে সার্ক হেরিটেজ তালিকা তৈরি ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের জন্য প্রাতিষ্ঠানিক কৌশল গঠন।

এই উদ্যোগের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলো যৌথ সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ ও পুনর্জাগরণের জন্য একটি সুসংহত আঞ্চলিক কাঠামো তৈরি করতে পারবে। পাশাপাশি এটি সাংস্কৃতিক পর্যটন, শিক্ষা, গবেষণা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে, যা পুরো অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট  
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট  
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন অফিস পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন অফিস পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার
মাইলস্টোন ট্র্যাজেডির একবছর: রাজউকের সাত নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি
মাইলস্টোন ট্র্যাজেডির একবছর: রাজউকের সাত নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী