নতুন দিনের আশা

সেলিনা হোসেন
০১ জানুয়ারি ২০২৪, ১৬:০২আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৬:০২

দেশ ও দেশের সাহিত্য নিয়ে আমার গত বছরের অভিজ্ঞতা বেশ ভালোই। সবার লেখা যতখানি পড়া সম্ভব হয়েছে সেই আলোকে এই কথা বলতে পারি যে, দেশের তরুণ ও প্রবীণ লেখকেরা যার যার নিজস্ব চিন্তাধারা থেকেই ভালো কিছু লিখছেন। কবিতা ও কথাসাহিত্যে নতুনরা নিজস্ব শৈলী সৃষ্টি করতে পেরেছেন এটাই আশার কথা। নতুন বছর নিয়ে আমার প্রত্যাশা তরুণদের নিয়েই, তারা যেন তাদের সাহিত্য নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত ও প্রাণবান থাকতে পারে। কারণ তারাই ভবিষ্যতের নির্মাতা।

এছাড়াও আমি আশা করব আমাদের সরকার এমনভাবে দেশ পরিচালনা করবেন যাতে আমাদের শিল্প-সংস্কৃতি ও ইতিহাস চর্চার দিকটা যেন ঠিক থাকে।

আমি নিজেও যেন আমার সকল কাজ যথাসময়ে সম্পন্ন করতে পারি। আমি টাঙ্গুয়ার হাওরকে পটভূমি করে একটি উপন্যাস লিখছি। লেখাটা প্রায় শেষ করে এনেছি, এখন পর্যন্ত প্রায় ১৩০ পৃষ্ঠার মতো লিখেছি। আর অল্প কিছু লেখা বাকি আছে। প্রকাশক উপন্যাসটি প্রকাশের জন্য প্রস্তাব দিয়েছেন।

এই উপন্যাসটি লিখতে লিখতে আমি পরের উপন্যাস নিয়েও ভেবেছি। এটা শেষ হলেই পরের লেখাটা শুরু করব। লেখাটার বিষয়, পাখি। পাখিদের প্রেম। ওরা কী করছে, কোথায় উড়ে বেড়াচ্ছে এইসব। পাখিদের জগত কিন্তু অদ্ভুত। আমরা কেবল মানুষকেই ফোকাস করি, মানুষই সবসময় থাকে উপন্যাসের কেন্দ্রে; এর বাইরে গিয়েও কাজ করতে চাই।

অসুখ-বিসুখ বা জীবনে নানান ঘাত-প্রতিঘাত আছে তাতে আমি কখনও স্তমিত হয়ে পড়িনি। আমি সবসময় সচল থেকেছি, আছি। আমি কাজ না-করার জায়গায় চলে যাইনি, গুরুতর অসুস্থ হয়নি, ফলে আমি সচল আছি, আমার কলম সচল আছে। এটাই বেঁচে থাকার সার্থকতা।

শ্রুতিলিখন : ইমন

জেড-এস
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান