আনজীর লিটনের ছড়াগুচ্ছ

১৬ জানুয়ারি ২০১৬, ১৪:৫১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৬:০৮

ভুলের চেয়ে ফুল ভাল আনজীর লিটনের ছড়াগুচ্ছ

আমার বাড়ির আঙিনাতে ঝরলো জবা ফুলগুলি
এমন সময় বৃষ্টি ঝরে ভোলায় মেঘের ভুলগুলি
ভুলগুলি কি? শুনবে নাকি?
ভুলের হিসাব গুনবে নাকি?
ভুলের চেয়ে ফুল ভাল তাই কুড়াই আগে ফুলগুলি
আমার বাড়ির আঙিনাতে ছড়ানো সেই ফুলগুলি।

রাগ

একটা ছিল বাঘ
বাঘের কত রাগ
মুছলো নিজের শরীর থেকে
ডোরাকাটা দাগ
বাঘিনী কয়, ভাগ!

একটা ছিল হাতি
তার ছিল না সাথী
সেও কি-না রাগের বশে
কাটলো নিজের শুঁড়
বোকা নাকি? ধুর!

একটা ছিল মিঁউ
ঢাকায় এলো নিউ
দুধ না খেতে পেরে সেদিন
কাটলো নিজের লেজ
বাব্বারে কী তেজ!

লেজ কাটা ঐ বেড়াল
শুঁড় কাটা ঐ হাতি
দাগ ছাড়া ঐ বাঘ—
সব হারিয়ে ভাবছে এখন
করবো না আর রাগ।

কাকের গল্প

কালো কাকের গল্প শোন— কালো কাক,

তার ছিল না ফুটফুটে এক
ভাই অথবা বোনও
তার ছিল না নিজের বাসা
ছিল না তার স্বপ্ন-আশা
ছিল না তার বন্ধু সাথী
বুদ্ধিও নাই কোনও।

বেড়ায় ঘুরে উড়ে উড়ে
কা-কা করে গানের সুরে
বিপদ এলে কাউকে ডাকার
ছিল না তার ফোনও।

একদিন এক ঝড়ের রাতে
দেখা হলো ভূতের সাথে
ভূতের ভয়ে পাল্টে গেল
কাকের গলার টোনও।

এই ছিল সেই কাকের গল্প—
সেই সে কালো কাক
যেখানটাতে থাকুক না সে
অনেক ভাল থাক।

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী