শাওনের সাক্ষাৎকারে হুমায়ূনের জীবনী

সাহিত্য ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৭, ১৫:৫০আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৫

শাওনের সাক্ষাৎকারে হুমায়ূনের জীবনী মেহের আফরোজ শাওনের সাক্ষাৎকার নিয়ে হুমায়ূন আহমেদের জীবনী লিখেছেন শোয়েব সর্বনাম। সাক্ষাৎকারভিত্তিক এই জীবনীগ্রন্থ হুমায়ূন আহমেদের জানা-অজানা অনেক বিষয় নিয়ে সাজানো হয়েছে। ২০১৮ সালের বইমেলায় বইটি প্রকাশিত হবে।  

মেহের আফরোজ শাওন বলেন, লেখকের সঙ্গে হুমায়ূন আহমেদের অনেক অজানা কাহিনি নিয়ে খোলামেলা আলাপ হয়েছে।

শোয়েব সর্বনাম বলেন ‘হুমায়ূনের জীবনে প্রেম, সম্পর্ক ও অনেক আলোচিত বিষয় নিয়ে খোলাখুলি আলাপ করেছেন শাওন, যা পাঠকদের আগ্রহের খোরাক জোগাবে।’

মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্রকে হুমায়ূনের ‘জীবনী নির্ভর’ বলা হলেও বিতর্ক অনেকটাই অমীমাংসিত রয়ে গেছে। ‘এটি হুমায়ূনের বায়োপিক, এর মধ্যে হুমায়ূনকে ছোট করা হয়েছে’ বলে দাবি করে শাওন ছবিটি বন্ধের দাবিও জানিয়েছিলেন। পরে কিছুটা সেন্সর করে মুক্তি পায়। ছবিটি মুক্তির মাস দুয়েকের মধ্যেই হুমায়ূনের ‘অজানা অধ্যায়’ নিয়ে বই প্রকাশের খবর এলো।

//জেডএস//
সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের