মলাট খুলে 'মাছেরা শহরে আসায় মানুষেরা নদীর ভাব ধরল'

.
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৯

মলাট খুলে 'মাছেরা শহরে আসায় মানুষেরা নদীর ভাব ধরল' অমর একুশে গ্রন্থমেলায় ফরহাদ নাইয়ার প্রথম কাব্যগ্রন্থ ‘মাছেরা শহরে আসায় মানুষেরা নদীর ভাব ধরল’ প্রকাশিত হয়েছে ‘মেঘ’ থেকে। দাম রাখা হয়েছে ১৮০ টাকা। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন আল নোমান। গ্রন্থমেলায় ‘মেঘ’-এর ২৭৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইটির পাণ্ডুলিপি থেকে কয়েকটি কবিতা প্রকাশ করা হলো।


*

এইযে ভীড় করা

অহেতুক রাতের পরে

মিথ্যে কিছু দিন নেড়ে চেড়ে দেখি

এখানে ফুলের দিকে চেয়ে পাখিরা ফিরে যায়।

নদীসব ডুবে মরে মাছের গভীরে।

মানুষ ঠোঁটফুল তিস্তার মতো বাধের ব্যাবধান, বারোবার টিপকল চাপে।

তেজ খসিয়ে কিনে আনে কাউফল ,

কুমকুম ভীড়ের বাগান।

চিরকাল ধানমুখী আকাশের ।

*

বছরগুলো পেঁকে উঠছে

যেন এক্ষনি পড়ে যাবে। ছেলেটি ভাবছে বছর পাকলে ফিরে যাবে গ্রামে।

মেয়েটি ভাবছে কাঁচা বছরে কিভাবে তরুনেরা ছুড়েছিলো ঢিল।

দু’জনার ভাবনায় ছিলো কাঁচা পাকা বয়সের দোষ। ফলে তারা ঝুলে ছিলো বাদুরের মতো পাঁকা ফলে। প্রায় অন্ধকারে উড়ে উড়ে। তারা খুঁজে চলছিলো তাদের বাবা, বৃক্ষের পরিচয়

*

বেলুনের মতো উড়ে যেতে পারলে ভালো লাগতো ।

কতজন পাখি হতে গিয়ে হয়ে গেলো শিকারি।

আমি কিছুই হতে পারিনি।

না পাখি না শিকারি

শুধু পালক হারানোর বেদনা নিয়ে দেখেছি

উড়ে যাওয়া একটি বকের পেছনে দুরত্ব

বেড়ে চলছে।

*

ঘুম, এক টুকরা পাথর।

তলিয়ে থাকে রাতের সমুদ্রে।

কালাপানির গভীরে ...

মৃদু ঢেউ লেগে নড়ে উঠে ঘুম।

যেন মাছের তাড়নায় কাঁপছে নদী।

এক্ষনই লাফিয়ে উঠবে সকাল।

আর একটি মৃত মাছের বেদনা।

আর একটি মৃত পাথরের বেদনা

পড়ে থাকবে আগামী কাল

            কেউ ছোবেনা।

/জেডএস/
সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান