মাসউদ আহমাদের ‘দূর পৃথিবীর গন্ধে’ প্রকাশিত

সাহিত্য ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২১, ১২:৫২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২:৫২

সম্প্রতি প্রকাশিত হয়েছে গল্পকার মাসউদ আহমাদের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘দূর পৃথিবীর গন্ধে’। বইটি প্রকাশ করেছে ঘাসফুল।

ছোটগল্প জীবনের বিচিত্র জগতের এক-একটি দরজা খুলে দেয়। সে জন্য গল্পের বইয়ের আলাদা মুখবন্ধের প্রয়োজন হয় না। গল্পের জন্ম হচ্ছে প্রতিনিয়ত। এসব গল্প কখনো সাধারণ, পরিচিত, কখনো অশ্রুত ও অবাক করা। একইসঙ্গে পাল্টে যাচ্ছে গল্প বলার ভঙ্গি ও ভাষা। বিষয় ও অনুভূতির বিচিত্র রঙে আঁকা ভাবনারাশির সমন্বয়ে মাসউদ আহমাদের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘দূর পৃথিবীর গন্ধে’।

বরিশাল-ঢাকা-কলকাতার পটভূমিতে লেখা এর প্রায় সব গল্পেই সরাসরি জীবনানন্দ দাশ, লাবণ্য দাশ, শান্তি ব্যানার্জি ও বুদ্ধদেব বসু নানাভাবে জুড়ে আছেন।

এ বইয়ের তিনটি গল্প কলকাতার ‘দেশ’ পত্রিকায় এবং অন্য গল্পগুলো বিভিন্ন সময়ে বাংলাদেশের নানা কাগজে প্রকাশিত হয়েছে।

দূর পৃথিবীর গন্ধে : মাসউদ আহমাদ; প্রকাশক : ঘাসফুল; প্রচ্ছদ : রাজীব দত্ত; প্রকাশকাল : ডিসেম্বর ২০২১; পৃষ্ঠা : ৯৬; দাম : ২২০ টাকা; প্রাপ্তিস্থান : বাতিঘর, প্রথমা ও উজান; ঢাকা।

/জেডএস/
সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম