মূল জার্মান থেকে অনূদিত হ্যারমান হেসের গ্রন্থ বইমেলায়

সাহিত্য ডেস্ক
০৬ মার্চ ২০২৬, ০১:৪২আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০১:৪২

বইমেলায় প্রকাশিত হচ্ছে নোবেলজয়ী জার্মান লেখক হ্যারমান হেসের বই বিষয়ক প্রবন্ধ-গ্রন্থ “নির্বাচিত বিশ্বসাহিত্য : পাঠ ও গ্রন্থাগার পরিকল্পনা”। মূল জার্মান থেকে সরাসরি বাংলায় বইটি অনুবাদ করেছেন কবি অহ নওরোজ।

বইটি সম্পর্কে তিনি বলেন, বার্লিনের রাস্তায় হাঁটতে হাঁটতে একটি পুরনো বইয়ের দোকানে ছোট্ট বইটির দেখা পাই, দুদিনের মধ্যে পড়ে ফেলি।  বিশ্বসাহিত্যের একটি পাঠাগার তৈরি করলে কোন বই হেসে রাখবেন সেসব নিয়েই বইটি। প্রথম পড়ার পর ভাবি এরকম বই বাংলার পাঠকদের বহুদিনের আকাঙ্ক্ষিত। তাই অনুবাদ করে ফেলি। তবে প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার পর কপিরাইট বিষয়ক কিছু জটিলতায় পড়তে হয়েছিল। পরে সেটা সমাধান করা গেছে।

প্রকাশনা প্রতিষ্ঠান উজান বইটি প্রকাশ করছে। বইমেলায় সোহরাওয়ার্দি উদ্যানে উজানের ১৬২ নম্বর স্টল ছাড়াও, কাঁটাবন কংকর্ডে উজানের বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে বইটি। প্রথম দিকের জার্মান সংস্করণের প্রতিচ্ছায়ায় প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। 

কবি অহ নওরোজ দীর্ঘদিন ঢাকায় সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ে জার্মান সাহিত্যে অধ্যয়নরত। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘কম্বুরেখপদাবলি’, ‘সান্ধ্যসনেটসমূহ’ উল্লেখযোগ্য।

/জেড-এস/
সম্পর্কিত
নোবেলজয়ী ল্য ক্লেজিওর ‘যে কখনো সমুদ্র দেখেনি’ বইয়ের প্রকাশনা
মুখ, আয়না ও আত্মপরিচয়ের ইতিহাস ‘দ্য ফেস : আ কালচারাল হিস্ট্রি’
আদিবাসীদের ইতিহাসের ভিন্ন পাঠ উমর খালিদের ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিজ’
সর্বশেষ খবর
ধূসর চরের ধূন
ধূসর চরের ধূন
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন