অমর একুশে বইমেলা ২০২৬

শরণ এহসানের প্রথম নাটক ‘পুরনামা’

সাহিত্য ডেস্ক
০৭ মার্চ ২০২৬, ১২:৪৪আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১২:৪৪

সময়ের ঝঞ্ঝাবিক্ষুব্ধ বাস্তবতা, ক্ষমতার পালাবদল এবং গ্রামীণ জনপদের শোষণ-বঞ্চনার চিরায়ত দ্বন্দ্বকে উপজীব্য করে প্রকাশিত হয়েছে শরণ এহসানের প্রথম নাট্যগ্রন্থ ‘পুরনামা’। গ্রন্থটি প্রকাশ করেছে ঐতিহ্য। এই পাণ্ডুলিপির জন্য তিনি অর্জন করেছেন 'ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫'।

বঙ্গীয়ভূমির ইতিহাসে যুগে যুগে নিম্নবিত্ত কৃষক-শ্রমিক শ্রেণি শোষণের শিকার হলেও ক্ষমতার হাতবদল তাদের ভাগ্যরেখায় কাঠামোগত পরিবর্তন আনতে পারেনি। এই সহজ অথচ আড়ালকৃত সত্যই নাটকটির কেন্দ্রীয় ভাষ্য।

নাটকের পটভূমি যশোর ও সাতক্ষীরা অঞ্চলের কোনো একটি গ্রাম ‘দরগাহপুর’কে কেন্দ্র করে, যার পাশ দিয়ে বয়ে গেছে প্রাচীন কাকশিয়ালী নদী। নদীমাতৃক জনজীবনের সরলতার আড়ালে ক্ষমতার জটিল কাঠামো, ধর্মীয় বিভেদের উত্থান এবং সামাজিক বৈষম্যের ধারাবাহিকতা নাট্যঘটনার পরতে পরতে উন্মোচিত হয়েছে। রহমান জোয়ার্দার বা শ্যামল ভট্টাচার্যের অবস্থানগত পরিবর্তন সালেক মাঝি, মঞ্জরি, ভুলু কিংবা হরেণ বেহারার জীবনে কাঠামোগত পরিবর্তন আনতে পারে না—এই নির্মম বাস্তবতাই নাটকের অন্তঃসুর।

নাটকটিতে ঐতিহ্যবাহী পালকির গানের ঢঙে রচিত পদ এবং কাকশিয়ালী নদীর গুড়পুকুর মেলার ঐতিহাসিক নৌকাবাইচকে ঘিরে সারিগানের আঙ্গিকে নির্মিত বাইচের গান সংযোজিত হয়েছে। ভাষা ব্যবহারের ক্ষেত্রে কুষ্টিয়া ও যশোর অঞ্চলের আঞ্চলিক রীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

নাট্যকার শরণ এহসান বলেন "বাংলা নাটকের দীর্ঘদিনের যাত্রাপথে মস্ত মহিরুহদের মাঝে আমার এ অর্জন অতি ক্ষুদ্র। তবে বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়াকালীন সময়ে এমন স্বীকৃতি যারপরনাই প্রেরণা জোগাবে। এই বঙ্গভূমির পূর্বজগণের সহস্রকালের ইতিহাস বুকে টেনে নিয়ে হেঁটে যেতে চাই৷ এই বদ্বীপের বুকচিরে বসবাসরত বাঙালিসহ সকল জাতিসত্তার অন্ত্যজ গাঢ়তর আবেগ আমার যাত্রাপথের সঙ্গী হোক, এই পরম চাওয়া। দেশের মা, মাটি ও মানুষের জন্য আমৃত্যু আমার কলম সচেষ্ট থাকবে।"

প্রকাশক: ঐতিহ্য
প্রচ্ছদ: নাওয়াজ মারজান
মূল্য: ১৬০ টাকা
স্টল নং: ৫৮১–৫৮৬

/জেড-এস/
সম্পর্কিত
নোবেলজয়ী ল্য ক্লেজিওর ‘যে কখনো সমুদ্র দেখেনি’ বইয়ের প্রকাশনা
মুখ, আয়না ও আত্মপরিচয়ের ইতিহাস ‘দ্য ফেস : আ কালচারাল হিস্ট্রি’
আদিবাসীদের ইতিহাসের ভিন্ন পাঠ উমর খালিদের ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিজ’
সর্বশেষ খবর
ধূসর চরের ধূন
ধূসর চরের ধূন
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন