স্বপন নাথের ‘মুখোশ ও নির্মুখ’ প্রকাশিত

সাহিত্য ডেস্ক
১২ মার্চ ২০২৬, ০৮:১৭আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:১৭

একেুশে বইমেলায় প্রকাশিত হয়েছে স্বপন নাথের কবিতর বই ‘মুখোশ ও নির্মুখ’। বইটি প্রকাশ করেছে অর্ক পাবলিশার্স। প্রচ্ছদ করেছেন, নিত্য চন্দ্র বর্মন। মূল্য ২৫০ টাকা।

বই থেকে দুটি কবিতা:

ব্যাধ

জটায়ুর বিনোদনে আর কত বলা যায়
হরণ করেছ যত
আর কিছু দিয়েছ ভালোবাসায়?
কাঠি-ঘর কতবার পুড়েছে মনোবাসনায়
সে-তো বঞ্চনাও নয়,
'ইনফেরিওরিটি কমপ্লেক্স':
ব্যাধির বেদনা থেকে ব্যাধ হলে
আরও আরও জ্বালাও—
যত বার লুণ্ঠনে
কামনা জাগে।
আহা! কেবলই ইচ্ছা জাগে
তবে কী শুধু সুর তোলে সর্বনাশি
ওই পণ্ডিতের পাঠশালে,
ইচ্ছের আগুন সুন্দর, ফুটফুটে!

কেউ কোনও শব্দ শোনে না

হাওয়ার দেওয়ালে পাতা ছিল কান
তাড়া খাওয়া বেজির দৌড়—
দূর ধানখেতে নির্জন আগুনের তাপ—বলেছি;
একটির পর একটি নখ উড়ে যাওয়া
একটির পর একটি হাড় ক্ষয়ে যাওয়া,
শব্দ জমাতে জমাতে
পাখির পাহাড় একদিন ধসে যায়;
জলজোনাকির রাতে চিৎকার করেছি—
শূন্যতার উদ্বাস্তু সমাবেশে নেই আমি;
কে শুনবে, কেউ আগেও শোনেনি—
অবশেষ বতোরের কয়েকটি ধ্বনি।

/জেড-এস/
সম্পর্কিত
নোবেলজয়ী ল্য ক্লেজিওর ‘যে কখনো সমুদ্র দেখেনি’ বইয়ের প্রকাশনা
মুখ, আয়না ও আত্মপরিচয়ের ইতিহাস ‘দ্য ফেস : আ কালচারাল হিস্ট্রি’
আদিবাসীদের ইতিহাসের ভিন্ন পাঠ উমর খালিদের ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিজ’
সর্বশেষ খবর
ধূসর চরের ধূন
ধূসর চরের ধূন
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন