কাজুও ইশিগুরোর নতুন উপন্যাস আসছে ২০২৭ সালে, পটভূমি ১৯৩০-এর গুপ্তচরজগৎ

মিতা হক
১৮ জুন ২০২৬, ১১:০২আপডেট : ১৮ জুন ২০২৬, ১১:০২

সাহিত্যে নোবেলজয়ী ব্রিটিশ ঔপন্যাসিক কাজুও ইশিগুরোর স্পাই থ্রিলারধর্মী নতুন উপন্যাস 'মিস ল্যামবার্ট স্টেপস অ্যাবোর্ড ডেঞ্জার' ২০২৭ সালের ৯ মার্চ প্রকাশিত হবে। প্রায় ৬ বছর পর তার নতুন উপন্যাস প্রকাশ হতে যাচ্ছে। এর আগে ২০২৪ সালে তিনি 'দ্য সামার উই ক্রসড ইউরোপ ইন দ্য রেইন' নামে একটি গানের সংকলন প্রকাশ করেন।

প্রকাশনা প্রতিষ্ঠান নফ (যুক্তরাষ্ট্র ও কানাডা) ও ফেবার (যুক্তরাজ্য) থেকে প্রকাশিতব্য উপন্যাসটির পটভূমি ১৯৩৮ সালের লন্ডন। কাহিনির কেন্দ্রে রয়েছেন রিচার্ড হ্যাডলি। হঠাৎ একদিন এক রহস্যময় নারী মিস ল্যাম্বার্টের সঙ্গে তার পরিচয় হয়। সংগীতের প্রতি তাদের অভিন্ন আগ্রহ থেকে গড়ে ওঠে এক অদ্ভুত সম্পর্ক।

কিন্তু ঘটনাগুলো দ্রুত রহস্যময় হয়ে ওঠে। রিচার্ড মিস ল্যাম্বার্টকে অনুসরণ করে ডেভনের মার্লবরো হাউসে একটি গোপন সভায় পৌঁছান। সেখানে তিনি জানতে পারেন, মিস ল্যাম্বার্ট একটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। একই সময়ে মিস ল্যাম্বার্ট তাকে সতর্ক করে দেন, যেন তিনি তার কাজে বাধা না দেন।

কাজুও ইশিগুরোর নতুন উপন্যাস আসছে ২০২৭ সালে, পটভূমি ১৯৩০-এর গুপ্তচরজগৎ

এক পুরোনো স্কুলবন্ধু, সাবেক টোরি মন্ত্রী ও স্কটল্যান্ডগামী ট্রেনে দেখা হওয়া নানা চরিত্রের সঙ্গে রিচার্ডের সাক্ষাৎ ঘটে। ধীরে ধীরে তিনি নিজেকে এক গুরুত্বপূর্ণ ও জটিল ঘটনার কেন্দ্রে আবিষ্কার করেন । পুরো উপন্যাসজুড়ে তিনি ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যান।

ইশিগুরোর নতুন এই স্পাই থ্রিলার পাঠকমহলে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। সাহিত্যপ্রেমীরা এখন অপেক্ষা করছেন, তার এই নতুন উপন্যাস আগের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারে কি না তা দেখার জন্য।

/জেড-এস/
সম্পর্কিত
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
পুরাণ, স্মৃতি ও ক্ষতের ভেতর জন্ম নেয় ‘সে এক ফলের ঘ্রাণ’
অন্ধকারের ভেতর আলো 'জানালাবিহীন ঘর'
সর্বশেষ খবর
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা