প্রদান করা হলো জীবনানন্দ সাহিত্য পুরস্কার

সাহিত্য ডেস্ক
২৩ অক্টোবর ২০১৬, ১১:০১আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৩:৪৬

জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার ২০১৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২২ শে অক্টোবর কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার প্রদান করা হলো। পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে কবির জন্মস্থান বরিশালে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। উল্লেখ্য, কবির জন্মদিনে ঘোষণা করা হয় এ পুরস্কার আর প্রদান করা হয় মৃত্যুবার্ষিকীতে। এ বছর জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার প্রদান করা হয় কবি মাসুদ খান ও কথাসাহিত্যিক মহীবুল আজিজকে। প্রবাসে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি কবি মাসুদ খান। তাঁর পক্ষে সম্মাননাপত্র গ্রহণ করেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী।

বরিশালের রায় রোডে খেয়ালী থিয়েটার কার্যালয়ের কর্মবীর আব্দুল খালেক খান গণপাঠাগারে বিকেল সাড়ে ৩ টায় জীবনানন্দের কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় পুরস্কার প্রদান।

পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট প্রাবন্ধিক অনিরুদ্ধ কাহালি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক বিশ্বজিৎ ঘোষ। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, কবি শামীম রেজা, ‘ধানসিঁড়ি’র সম্পাদক মুহম্মদ মুহসিন, ‘দূর্বা’র সম্পাদক গাজী লতিফ, অধ্যাপক হাবিবুল ইসলামসহ অন্যান্য আমণ্ত্রিত অতিথিবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে কবি আসাদ চৌধুরী বলেন, ‘আধুনিক বাংলার শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। তাঁর কবিতার প্রতিটি পংক্তিতে শোভা পাচ্ছে বাংলার রূপ। তিনিই প্রথম আমাদের শোনালেন বাংলার গান ও কবিতা।’

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে—কবি জীবনানন্দ দাশের কবিতার পাশাপাশি তাঁর কথাসাহিত্য নিয়ে বক্তব্য রাখেন। 

জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার`১৬ গ্রহণ করছেন কথাসাহিত্যিক মহীবুল আজিজ

পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক মহীবুল আজিজ বলেন, ‘যেকোনো পুরস্কারই লেখকের জন্য সম্মানের ও আনন্দের। আমি বিশ্বাস করি, আমার সৃজনশীল কাজে ‘কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার’ আরো বেশি অনুপ্রাণিত করবে।’ 

প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যের সঙ্গে কবি জীবনানন্দের জীবন ও কর্ম নিয়ে কথা বলেন অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক বিশ্বজিৎ ঘোষ। 

‘জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার’কে ঘিরে নানান অনুষ্ঠানের আয়োজন করেন জাতীয় কবিতা পরিষদের বরিশাল শাখা। এ উপলক্ষ্যে ২২ শে অক্টোবর, শনিবার সকাল সাড়ে ৯ টায় বরিশাল নগরের জীবনানন্দ দাশ সড়কের ‘জীবনানন্দ দাশ স্মৃতি মিলানয়তন ও পাঠাগার কমপ্লেক্সে (জীবনানন্দ অঙ্গন) কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন করেন জাতীয় কবিতা পরিষদের বরিশাল শাখা।

প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন অতিথিরা ‘আড্ডা ধানসিঁড়ি’র আয়োজনেও কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন।এ সময় উপস্থিত ছিলেন আসাদ চৌধুরী, প্রাবন্ধিক ও গবেষক বিশ্বজিৎ ঘোষ, অনিরুদ্ধ কাহালি, কবি শামীম রেজা, আড্ডা ধানসিড়’র সংগঠক মুহম্মদ মুহসিনসহ অন্যান্যরা। 

অপরদিকে কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র বরিশালের আয়োজন শনিবার সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কবি’র স্মৃতি বিজড়িত ঝালকাঠির ধানসিঁড়ির নদী ভ্রমণ, আলোচনা, সঙ্গীতানুষ্ঠান ও কবিতা পাঠের আয়োজন করা হয়।  

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম