জেমকন সাহিত্য পুরস্কার

পুরস্কার পাওয়ায় আমি অবশ্যই আনন্দিত : মঈনুল আহসান সাবের

.
২০ নভেম্বর ২০১৬, ১১:২৪আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১১:৩৪

কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের এ বছর জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন। শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। এর আগের দিন তার বনানীর বাসায় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানাতে গেলে তিনি পুরস্কারপ্রাপ্তীর অনুভূতি ব্যক্ত করেন। এখানে তা প্রকাশ করা হল।    

পুরস্কার পাওয়ায় আমি অবশ্যই আনন্দিত : মঈনুল আহসান সাবের

জাহিদ সোহাগ : জেমকন সাহিত্য পুরস্কার পাওয়ার অনুভূতি জানতে চাই।

মঈনুল আহসান সাবের : সারা পৃথিবীতেই লেখকদের মধ্যে নানা রকম ব্যাপার থাকে। কেউ কেউ পুরস্কার প্রত্যাখ্যান করতে ভালবাসেন- আমি তাদের শ্রদ্ধা করি- আবার কেউ কেউ পুরস্কার পেতে আনন্দবোধ করেন, আমি তাদেরকেও শ্রদ্ধা করি। তবে আমি দ্বিতীয় দলে। পুরস্কার পেতে আমার কোন লজ্জা বা দ্বিধা নেই বরং আমি আনন্দ অনুভব করি। যখন আমি শুনি, আমি জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছি তখন আমার খুব ভাল লাগে। কারণ আমি এতদিন দেখে এসেছি এই পুরস্কারের জন্য নিজস্ব কোন প্রচার করেনি জেমকন গ্রুপ। তারা কখনই এই পুরস্কারের মাধ্যমে তাদের নিজেদেরকে হাইলাইটস করেনি। তারা এটা কখনো ভাবেনি এতে তাদের একটা বাড়তি প্রচার হবে। তাদের আগ্রহ একজন লেখককে সন্মানিত করা। আর লেখককে সন্মানিত করা মানে লেখাকে সন্মানিত করা । তো এই পুরস্কার পাওয়ার ফলে আমি অবশ্যই আনন্দিত এবং সন্মানিতবোধ করছি।

জাহিদ সোহাগ : এবার তো পুরস্কারের অর্থমূল্যও বৃদ্ধি করা হয়েছে।

মঈনুল আহসান সাবের : হ্যাঁ, আমি এটা শুনেছি। আমাকে বলা হয়েছে। যদিও অর্থমূল্য পুরস্কারের সবকিছু নয়, তবু একজন লেখককে কী পরিমাণ অর্থ দিচ্ছে সেটাও দেখার বিষয় । তবে অর্থমূল্য বাড়ার কারণে এই পুরস্কারের আরও অনেক মূল্য বেড়ে যাবে বলে আমার ধারণা। সবমিলিয়ে এটা আমার জন্য একটা দারুণ দিন হয়ে থাকবে।

জাহিদ সোহাগ : আজীবন সম্মাননা আমাদের এখানে ততটা মূল্যবান নয়। এ সম্পর্কে কিছু বলবেন?

মঈনুল আহসান সাবের : এখানে এই ব্যাপারটি অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। স্বাধীনতা পুরস্কার কিংবা একুশে পদক যেগুলো লাইফ টাইম এচিভমেন্টের মতই, কিন্তু বেসরকারি খাতে কিন্তু এমন পুরস্কার বা সম্মাননা নেই। সেদিক থেকে হিসেব করলে জেমকন সাহিত্য পুরস্কার একটি গুরুত্বপূর্ণ পুরস্কার। সঙ্গীত বা নাটকের ক্ষেত্রে দেখা যায় লাইফটাইম এচিভমেন্ট দেওয়া হয়- তবে কেন সাহিত্যের জন্য নয়? আমার মনে হয় এটা আরও আগে হওয়া উচিত ছিল। এটা যদি শুরু করা হয়, আমি বিশেষ করে জেমকন গ্রুপকেই অনুরোধ করবো তারা যেন এই বিষয়টি বিবেচনা করেন। এছাড়া অন্য প্রতিষ্ঠানের প্রতি তো এই আবেদন থাকবেই।

জাহিদ সোহাগ : আপনি কি মনে করেন আপনার পছন্দের বইকে পুরস্কার দেওয়া হল?

মঈনুল আহসান সাবের : পুরস্কারের নিয়ম হচ্ছে- আমি যতদূর জানি যে, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি বইকে বিবেচনা করা হয়। সেই হিসেবে আমার অন্য কোন বই হয়তো সে সময়ের মধ্যে পড়েনি, বা আমার খুব প্রিয় লেখার থেকেও ভাল লেখা হয়তো জমা পড়েছে ।

জাহিদ সোহাগ : আবদুল জলিল যে কারণে মারা গেলো- এই বইটি সম্পর্কে জানতে চাই।

মঈনুল আহসান সাবের : আমি যদি আমার অন্য লেখাগুলোকে সরিয়ে রাখি তাহলে আমি বলবো যে, ‘আবদুল জলিল যে কারণে মারা গেলো’ উপন্যাসটি যে পুরস্কার পেল এটা আমার একটি প্রিয় লেখা। কারণ এতে একটা মানুষকে উঠিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে। যেখানে সে অনেক বিষয়ের মুখোমুখি হয়। আমাদের জীবনটা এরকম। প্রতিনিয়ত আমাদের নানারকম জিজ্ঞাসার মুখোমুখি হতে হয়। আমরা কেউ জবাবদিহিতার বাইরে নই। সমাজ আমাদের কাছ থেকে প্রয়োজনে অপ্রয়োজনে নানা রকম জবাবদিহিতা চেয়ে যাচ্ছে। এতে একজন ব্যক্তির কথা বলা হয়নি। এতে সমাজের অনেক খণ্ডিত অংশ উঠে এসেছে- যেখান থেকে আমরা অনেক ছবি পাই। সুতরাং এই বইটিকে পুরস্কৃত করায় আমি আনন্দিত।

জাহিদ সোহাগ : আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা।

মঈনুল আহসান সাবের : আপনাকেও ধন্যবাদ।

 

শ্রুতিলিখন : অহ নওরোজ

   

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম