কুমার চক্রবর্তীর কবিতা

.
২৯ জুন ২০১৬, ১৮:১২ আপডেট : ৩০ জুন ২০১৬, ১৭:২৬

কুমার চক্রবর্তীর কবিতা

 

কামপাঠ


দৃশ্য কিছু আঁকি নাই, মনোমাঠ, হাওয়াবন
কাঁপছে ভুবন
আকুলপ্লাবিত তার অদৃশ্যপ্রবাহ,
শীর্ণকায়, তবে কিনা ছায়া দেখে ভাবি-
আমি ঋজু, দীর্ঘও হয়েছি আজ
আপাতসংযোগ হেতু।
তোমার নিকটে আছে ইনফের্নো
দগ্ধ হতে বেশ, আমি আমকাঠ
যেভাবে পুড়েছে লঙ্কা, ছাই অবশেষ,
আমি পুড়ে ক্ষত হই, আর ভাবি-


আমি আছি সেই কথা বলা হলে
অন্যকিছু সহসাই নাই হয়ে যায়,
কিন্তু শুধু প্রেম সত্য হলে
কাম সেতো নাই হয় নাই!


শরীর না মন!


অনেক জীবন ঘুরে, খাল হয়ে, নদী হয়ে, সমুদ্রে এসেছি
বহমানতার কথা ভুলেছি এখন, মনে পড়ে
সঙ্গমস্নিগ্ধ দ্বিপ্রহর, শরীরের স্রোতে বিকেল গড়িয়ে গেল
তোমার পর্বতশৃঙ্ঘে, ভাবছি কখনো, ভাবছি কি
উড়ে উড়ে সঙ্গমের কথা, অথবা কি ডুবে, গভীর সলিলে
যেমন মাছেরা মাতে অতিন্দ্রীয় জলজ সংযোগে,
শরীরে অগুরুগন্ধ, মাতাল পবন।


একটাই মনে রাখি, প্রশ্ন জাগে, রমনে কে গুরুত্ববহ
শরীর, না মন?


রেখা ভাঙে অবিরত
কখনো শরীর ভাঙে নিজস্ব খেয়ালে, একটি পৃথিবী
অবশেষে ক্লান্ত হয়, হয় দ্বিখণ্ডিত, এই ভেবে-


রমনে কে বার্তাবহ?
শরীর, না মন!

 



তোমার অগ্নির কাছে


তোমার অগ্নির কাছে যৌনতা চেয়েছি
পোড়ো আর আমাকে পোড়াও
দেহ থেকে দেহান্তরে দাহ হয়ে যাও।
দিন আজ পড়ে আছে ঝিনুকের দেশে
প্রকৃত পথের হাওয়া দৈব সর্বনাশে
কাঁপে ও কাঁপায়,
হে মুগ্ধ, হে গান
স্থিরবিন্দু টলছে উধাও


এখন পালাও, ওহে প্রাণ।

 



আগুন ও ছাই


তাহলে সুন্দর, যতটুকু নগ্নতা তোমার
বাজে গান, বেজে ওঠে স্তনের সোনাটা
এসো আজ নগ্ন হই করণকৌশলে
যেভাবে ভ্রমর থাকে পদ্মগন্ধস্থলে
আমিও লোটাব আম্লজানসিক্ত পথে
রথ যাবে বেগতিক ছুটে
যদি তুমি রাজি হও
তবে আজ প্রলয় নিশ্চয়
লুপ্ত হবে লোকাচার গুহাশিল্প হবে উন্মোচিত
অতএব আমিও নিশ্চিত
তোমার আগুন এসে পোড়াবে আমায়
ছাই হব, ভস্ম হব, স্বর্ণ হয়ে রয়ে যাব তোমার গুহায়

 


কিউপিঠের মনস্তত্ত্ব


তোমার শরীর যখন ছোঁয় আমার শরীর
তখনই যেন হয়ে উঠি আমি মুক্ত কিউপিঠ,
আমার তীর বিদ্ধ করে তোমার দেবীপীঠ
তুমি চিহ্নে চিহ্নে হয়ে ওঠো অজানা অ্যাক্রোপোলিস,
তোমার স্কামান্দার নদী, তোমার শরীরের উদ্ভাবনা
বয়ে চলে আমার ভেতরে, আর ভাসে ও ভাসায়
রসে ভরে ওঠে থোকা থোকা আঙুর
আমি পান করি, দেখি রহস্য, দেখি বুনে যাওয়া হাওয়ার নকশা,


এসো, প্রথাগত পদ্ধতির বাইরে, এসো সাইকি
মিলে যাই- উড়ে উড়ে হাওয়ায় হাওয়ায়
অথবা হাঁটতে হাঁটতে, যোনি আর লিঙ্গম
করবে রচনা শিল্প, ভিন্ন এক চিরন্তনতায়

...........................................................

ঈদ সংখ্যার সূচিপত্র দেখতে ক্লিক করুন :

বাংলা ট্রিবিউন ঈদ সংখ্যা ২০১৬

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির