সম্পর্ক ।। হাসান আজিজুল হক

.
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১২

সম্পর্ক ।। হাসান আজিজুল হক
বেঙ্গালোর থেকে কলকাতায় আসছি। আমাদের একই কামরায় আমার মুখোমুখি একজন বাঙালি ভদ্রলোক। ট্রেনটা যখন ছাড়বে তখন একটি ষোল-সতের বছরের মেয়ে আর এই পঁয়ত্রিশ-ছত্রিশ বছরের এক মহিলা উঠে এলেন। মহিলা বেশ সুন্দরী আর মেয়ে তো অপূর্ব সুন্দরী। ভেতরে ঢুকে মেয়েটি তার বাবার কাছে এসে বললো, ‘বাবা আমি তাহলে যাই।’বাবা বললেন, ‘সাবধানে যেও।’

তারপর স্ত্রী আর মেয়ে দুজনেই সামনে এগিয়ে গেল। মেয়েটি ট্রেন থেকে নেমে প্লাটফর্মে দাঁড়িয়ে জানালায় টোকা দিয়ে আরেকবার বিদায় নিল। মা বললেন, ‘দ্যাখো, জানালায় তোমার মেয়ে।’ তারপর তিনি সেই যে গেলেন আর তার দেখা নেই। হাওড়া পর্যন্ত প্রায় কুড়ি-বাইশ ঘণ্টার পথ ওই মহিলাকে আর দেখতে পেলাম না। তিনি হয়তো পাশেই কোথাও ছিলেন। আর এই ভদ্রলোক একাই বসে রইলেন। নানা ধরনের গল্প-গুজব হলো তাঁর সাথে। ট্রেন যখন হাওড়ায় এসে থামবে তার কিছু আগে ভদ্রমহিলা তার পাশে এসে বসলেন।

আমি বললাম, ‘আপনি এঁর ঘর করেন, ঘর সামলান, তা উনি এতক্ষণ ধরে এখানে কিভাবে আছেন আপনি দেখবেন না?’

আমার কথায় একটু হাসলেন মহিলা। বললেন, ‘না না—আমি সবই দেখছি।’

হাওড়া স্টেশনে যখন নেমে গেলাম প্লাটফর্মে প্রচণ্ড ভিড়। আমি প্রায় বাইরে চলে এসেছি, তখন দেখি ভদ্রমহিলা আমার পাশেই দাঁড়িয়ে। আমার দিকে একটু ফিরে বললেন, ‘আমি সত্যিই ওর ঘর করি না।’

জেড.এস.
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনের আগে ফের তুরস্কবিরোধী মেজাজে নেতানিয়াহু
নির্বাচনের আগে ফের তুরস্কবিরোধী মেজাজে নেতানিয়াহু
বিয়ে পুরুষের জন্য ‘আশীর্বাদ’, নারীর জন্য কী?
বিয়ে পুরুষের জন্য ‘আশীর্বাদ’, নারীর জন্য কী?
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি