আমি ঝুমকো জবার মতো লালাভ হতে থাকি

কুমার চক্রবর্তী
২৭ মে ২০১৯, ১৩:০০আপডেট : ২৭ মে ২০১৯, ১৩:০০

আমি ঝুমকো জবার মতো লালাভ হতে থাকি

ধাঁধা

তোমার শরীর রচনা করে রেখেছে অসংখ্য ধাঁধার খিলক্ষেত্র

উত্তর দিতে না দিতেই জন্ম হতে থাকে আরও অসংখ্য ধাঁধার।

রেখাগুলো সৃষ্টি করে রেখেছে গূঢ় ভাঁজ,

আজ একটি রাতের নদী, একটি হারানো হাওর

তোমার ভেতরে আচমকাই গেয়ে উঠবে সিন্ধুভৈরবী।

তোমার অঙ্গ এবং অঙ্কুরিত ছায়াবাজি

আমাকে বিহ্বল করে, টানে এমনই যেন

আমি ঝুমকো জবার মতো লালাভ হতে থাকি, আর

সমুদ্রের নাভিকেন্দ্রে জেগে ওঠা দ্বীপ

হাহাকারের বারতা নিয়ে নিশ্চুপ জেগে থাকে অদৃশ্য জোয়ারের আশায়।

এসো, হে দিগঙ্গনা, আকাশে স্ফুট হই মেঘরতির মতো

যেখানে তোমার ধাঁধাগুলো উড়বে

আমার উত্তরের দুরাশায়, আমার আশ্চর্যের ইশারায়!

স্বপ্নপদ্ম

স্বপ্নে দেখেছি পদ্ম, জলের উদ্ভাসে

বিভোরতা কাটে না কখনও।

এই তো তোমার দাম ছড়ায় যে রহস্যউদ্যান,

তার খুব কাছে এসে স্বপ্নভস্ম রেখে

কী করে আজকে ছুটি প্রান্তরের ঘাসে,

সূর্যাস্তের আভা তাই রেখে যায় কোনো এক             

অপসৃত ব্যথা!

আমারও রয়েছে অনুরাগ, আছে সারেগামাপা,

তোমার দীপ্তি কি তুমি, নাকি দীপ্তি তোমার প্রকাশে

ফুলের বেলায়ও কি তাই

ফুলের সৌন্দর্য হাসে বাতাসখেলায়,

তোমাকে নিয়েই আজ গন্ধ আকুলায়!

দীপপুষ্প সাজিয়েছি মনদেউলেতে, মুছে যাবে সহসা হঠাৎ

এসো, পান করি দেহরস, তারপর হই স্তব্ধ, অকস্মাৎ!

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি