অবরুদ্ধ সময়ের কবিতা

অচেনা অসুখ

জুনান নাশিত
০৭ এপ্রিল ২০২০, ১৩:৩৯আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৩:৪১

অচেনা অসুখ

আঙুলে রক্তের দাগ শুকিয়ে কাঠ

হ্যান্ড স্যানিটাইজারে ঘষি সারাদিন

ওঠে না—

এতোদিন ভুলেছিলাম পাখির ডাক

ঝকঝকে রোদ, ছায়ার গুঞ্জন

এখন বারান্দার দোলনায় খেলা করে তারা

জানালা গলিয়ে ঢলে পড়ে নরম বিছানায়,

তবু আলো নেই ঘরে, চোখে নেই কোমল বিদ্যুৎ

মায়াবী মুখোশগুলো ভরে গেছে বিষের উত্তাপে

বিষ ধুতে কিনে আনি স্যানিটাইজার, ব্লিচ

ঝকঝকে রোদ আমাকে শাসায়, এভাবে নয় ওভাবে!

ঘুরে ঘুরে পাখির পালক খুঁড়ে জলছায়া দেখি

নীরব কম্পন দেখি সবুজ পাতার ফাঁকে

আয়নার নিজর্নতায় মিশে থাকা শোক

রক্তাক্ত আঙুল বেয়ে গড়াতে থাকে

যেন তারা পরজীবী শ্লোক—

ডুবে আছে গুরুতর এক অচেনা অসুখে।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী