শর্মি

ধ্রুব দত্ত
১৮ এপ্রিল ২০২০, ০৯:০২আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৯:০২

করোনায় আমরা ভীত নই। বরং মোকাবেলা করছি গৃহে অন্তরীণ থেকে। এতে হয়ত কিছুটা বাড়তেও পারে মানসিক চাপ। তাই আসুন, খুলে দেই মনঘরের জানালা। নিজেকে চালিত করি সৃজনশীলতায়। আপনি নিয়মিত লিখছেন, বা এটাই হতে পারে আপনার প্রথম গল্প। লিখুন ফেসবুকে। চটজলদি ৫০০ শব্দের গল্প, বাংলা ট্রিবিউনের জন্য। একইসঙ্গে নমিনেট করুন আপনার পছন্দের আরও ১০ জন লেখককে। সেরা ১০ জন লেখক পাচ্ছেন কাগজ প্রকাশনের বই। আর অবশ্যই হ্যাশট্যাগ দিন #বাংলাট্রিবিউনসাহিত্য শর্মি খুব তাড়াহুড়ো করে বিয়েটা হলো যোগেশের। বয়স প্রায় ত্রিশ হতে চলছিল। চাকরির পরীক্ষা দিতেদিতে বয়স শেষ। বেসরকারি ব্যাংকের চাকরিটা হওয়ার তিন মাসের মাথায় বিয়ের পিঁড়িতে বসল যোগেশ। খুব তাড়াহুড়ো করে মেয়ে দেখা। দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলা। মেয়ে দেখার সময় তার চাওয়ার কিছু ছিল না। শর্মিকে দেখার সময়ও তেমন। সে দেখতে ফর্সা হবে, না কালো হবে। লম্বা হবে, না বেঁটে হবে, তেমন কিছুই না। শুধু চেয়েছিল মেয়েটি যেন শিক্ষিত ও ভালো পরিবারের হয়। বিনা উপঢৌকনে বিবাহ করতে ইচ্ছুক যোগেশ। এটাই শর্মিকে যোগেশের সঙ্গে বিয়ে দিতে ব্রজবাবুর উঠেপড়ে লাগার মূল কারণ।

শর্মি বড় হয়েছে ব্রজবাবুর বাড়িতে। ছোটবেলা থেকেই সেখানে থাকত। মা মারা যাওয়ার পর শর্মির বাবা তাকে সেখানে দিয়ে এসেছিল। শর্মির বাবা বাগানে কাজ করে। শ্রমিক হিসেবে। থাকেন কুলি পাড়ায়। মেয়েকে সেখানে রাখেননি। ব্রজবাবুর বাড়ি সমতলে। বাগানের পাশেই। ব্রজবাবুর বাড়িতে থেকে কাজ করত শর্মি। পড়াশোনা করত। পড়াশোনায় ভালো ছিল। কলেজে পড়ত। বই পড়ার ঝোঁক ছিল তার। চেহারায় মায়া আছে। শ্যামলা বর্ণের। কথা স্পষ্ট। উচ্চারণও শুদ্ধ। শর্মির দোষ হলো সে প্রতিবাদ করতে পারত না। অন্যের আশ্রয়ে থাকায় প্রতিবাদী শব্দটা তার মধ্যে মরে গেছে। ব্রজবাবু তার বিয়ের বন্দোবস্ত করছে। ছোট থেকে শর্মি তাদের বাড়িতে বড় হয়েছে। তার বিয়ের আয়োজন করাটা ব্রজবাবুর দায়িত্বের মধ্যে পড়ে। না হয় লোকে বলাবলি করবে। বিনা উপঢৌকনের এরকম একটা সম্বন্ধ ব্রজবাবু ছাড়তে চায়নি। এমনিতেই এক কন্যা বিয়ে দিয়ে অনেক আর্থিক সমস্যায় আছে। তাই অনেকটা ছলনা করে বিয়েটা দিয়েছিল যোগেশের সঙ্গে। যোগেশের বাবা বিয়ের আগে যখন মেয়ের বাড়ি দেখতে আসছিল, তখন ব্রজবাবু শর্মির পিতৃপরিচয় গোপন রেখেছিল। মিথ্যা বলেছিল। তাদের মোহিত করতে পুরো ঘর সাজিয়ে ফেলেছিল। এক বাড়ি থেকে ফ্রিজ, অন্য বাড়ি থেকে সোফা। ঘরে টেবিলক্লথটিও নেই। সেটাও আনছে আরেক বাড়ি থেকে। ঘর জিনিসে টইটম্বুর। ছোট্ট ঘরে যেন সৌন্দর্য আর ধরে না। যোগেশের বাবা মোহিত হয়ে গিয়েছিল। বড় পরিবার। মেয়ে শিক্ষিত। পড়াশোনা জানা মেয়ে। শর্মির সঙ্গে কথা বলে তাদের ভালো লেগেছিল। শর্মির এগুলো দেখে দুঃখবোধ হচ্ছিল। এক ধরনের অপরাধবোধ কাজ করছে তার মধ্যে। মনে হচ্ছে একধরনের প্রতারণা করছে। কিন্তু কিছু করারনেই। শর্মির বাবাও ব্রজবাবুর কথার বাইরে বলতে পারবে না। ব্রজবাবুর কল্যাণেই বরং সে কন্যাদায় থেকে মুক্ত হচ্ছে। কিন্তু কন্যাদানের এই আয়োজন যে চিরতরের জন্য সেটা শর্মির বাবা জানত না।

বিয়ের কিছুদিনের মধ্যেই ঝামেলা শুরু হলো। যোগেশের পরিবার তাকে কুলির মেয়ে বলে উপহাস করত। যখনই সুযোগ পেত কুলি বলে অপমান করত। যোগেশও মাঝেমধ্যে করত তবে বাক্য দিয়ে নয়, আচরণে কিছুটা প্রকাশ পেত। শর্মি কখনো প্রতিক্রিয়া দেখাত না। দিন কোনোভাবে কাটিয়ে নেয়ার চেষ্টা করত। ভাবত যে, অভ্যস্থতার নিয়ত হয়তো একদিন নিয়তিকে পালটাবে। নিজের মধ্যে একধরনের অপরাধবোধ হতো। যোগেশের সঙ্গে অন্যায় করেছে সে। অবশ্য অন্যায় শর্মি করেনি, করেছে ব্রজবাবু। মিথ্যা বলে বিয়ে দিয়েছিল। ভাবছিল বিয়ে দিতে পারলেই শেষ। শর্মি প্রতিবাদ করেনি এটাই তার অন্যায়। সে জানে, যে সম্পর্কের শুরুই হয় মিথ্যা দিয়ে সে সম্পর্কের ফল অকৃত্রিম হবে না। তার একধরনের ভয় কাজ করত। প্রথম প্রথম খুব মনমালিন্য হতো যোগেশের সঙ্গে। কত রাত কেঁদেছিল। যোগেশ তাকে অশ্রদ্ধা করত। শর্মির কোনো কথাই বিশ্বাস করতে চাইত না। পরিবারের কোনো কাজে শর্মি মন্তব্য করতে সাহস করত না। কোনো সিদ্ধান্ত দিতে চাইত না। নিজেকে গুটিয়ে রাখত। এভাবেই চলত।

দুই বছর গেল। এখন শর্মি ভালো আছে। কিন্তু আর বাড়ি যায় না। ব্রজবাবু অনেকবার বাড়ি নিতে চেয়েছিল, পিতার কথা বলে, কিন্তু সম্ভব হয়নি। শর্মি চায় না বাড়ি গিয়ে আবার বিপদ আসুক।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান