ঈদ সংখ্যা ২০২৬

মিস্ট্রি কাপালিক

সাকিরা পারভীন
১৮ মার্চ ২০২৬, ০০:৪৮আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০০:৪৮

শহর থেকে অনেক দূর যাব বলে তোমাকে বুনে দিয়েছিলাম একটি গ্রামের মাটিতে। তুমি মাঠ হলে গাছ হলে বিস্তর ধানখেত হলে পুকুরপাড়ে লাগানো হাসনাহেনার মতন ছড়িয়ে গেলে মগজের সুগন্ধি দুপুর। বিকেলের বেলা কাটে না তোমার নদীতে পা দোলায় আলতা পরা উদ্ধত ঊরু সন্ধিৎসু চোখে তাকায় তোমার দুরন্ত বাড় বাড়ে। আড়েঠারে গোপীরা তাকায় আমি নিমন্ত্রণপত্র ছাপাতে গিয়ে চাপাতির শরণাপন্ন হই। শহর থেকে অনেক দূরে যাব যেতে চাই তোমার ধানের গোলায় রাত্রিচারী উনুনের দীর্ঘ প্রলয় তুমি নেভাতে পারো না। পূবদিকে সূর্যোদয় তোমায় চোখ তারচেয়ে জ্যোতির্ময় যে পশ্চিমে যেতে পারলে বাঁচে সেখানে ইয়েটস্ ওর্ডসওর্থ অর্ডিন্যান্স রোগের দোকানে অবিরাম নির্ঘুম ঘণ্টাঘর। তোমার আলপথে হাঁটতে হাঁটতে মরণোত্তর শৃঙ্গারে ডুবে যাচ্ছে সমস্ত ঘাস, পাথরও কম নয়। এইবার হাত দুটো দাও আমি প্রায়শ পৌঁছানোর পাঁয়তারা করি তোমার আঙুর বাগানে আঙুলের বশে কত যশ কারে গিয়া বলি। একটি অখণ্ড গ্রাম তুমি ওঠো বাছা শীতকাল আগত প্রায়। গতিশীল বর্ষায় নামানো ঢলের মুণ্ডুপাত করতে হলে পরোয়া করো না পরানের গহনকুসুম। উল্কাপাত করো না কেবল বীর্যপাতের বন্যায় আবহাওয়ারত পদ্মাসন মেডিটেশনের ব্যর্থতায় জব্দ না হওয়া অব্দ তুমি গ্রামকে গ্রাম মহামারি। রাধাকে থামাও। একটা নিম অশ্বত্থ অথবা দেবদারুকে ভুলবশত তুমি করে নেয়ার মতন অথর্ব সে নয়। তুমি তো একটব স্বয়ংসম্পূর্ণ গ্রাম আমির মতন কোনো এক ধীবরের অপেক্ষায় চিরদুঃখের মিস্ট্রি কাপালিক।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ
বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী