শেষরাতে
অহেতু ঘুম যার ভাঙে
সে নদী ভাঙে
সাঁতার জানে না
কিন্তু কুমুর মনের শরীরে
তার মতো কেউ
ডুব দিতে শিখে নি!
ভোরে যুক্তিপ্রবাহ জ্বলে যায়
শিশিরে আগুন সাজায়।
সমতলে চরে বেড়ানো বন্য প্রেম
পাহাড়ে পলাতক চুমু ধীরে ধীরে
গেরিলা দুপুর হয়ে নামছে
আমাদের ঠোঁটের পাতালে।
পাখির ঢেউয়ে
ভেসে যাচ্ছে
আকাশের তামাম বিকেল।









