ঈদ সংখ্যা ২০২৬

চিঠির চারপাশ-৯৮

সৌম্য সরকার
০৩ এপ্রিল ২০২৬, ১৭:০৮আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৭:০৮

একেকটা নতুন খবর, একেকটা রোগ
শুধু কতগুলো বিষাদ, অনিত্য বিয়োগ আর যোগ
ভালো থাকা বলে কোনো থাকা নেই
ব্যর্থ হয় ঘুমের বাড়িরা, ব‍রবাদ ঘুমের সুযোগ

কতবার বিদায় ভাবতে হয়
কতবার মরে পড়ে যায় কত কাকতাল
কত চাঁদ, আমাদের প্রবল শহর
তুমি সরে গেছ, যাও এ কথা ডিসেম্বর-মার্চ জুড়ে
শরীর প্রদাহে বারবার ফেরে প্রতিটি প্রহর

একেকটা নতুন খবর, একেকটা নতুন রোগে
অতীতের প্রসঙ্গ, প্রশ্ন, প্রতিবার নতুন
রাস্তা ভুলে পুরাতন শত্রুপথে জাগে
মরে যায় বলে হেরে যায় মানুষ আবেগে

বিরহযাপন, কিছু কিছু কান্নাও ঘুমহীন
অনিবার্য স্মৃতির আলাপে ঘুরে
ভাঙে রাত্রি—চক্রের মতো চলে দিন
ভালো থাকা বলে কোনো থাকা নেই
এই কথা এপ্রিল-সেপ্টেম্বর জুড়ে চিঠিতে আসীন

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ
বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী