ঈদ সংখ্যা ২০২৬

দূরবর্তী

নুসরাত নুসিন
০৩ এপ্রিল ২০২৬, ১৭:২৬আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৭:২৬

দাঁড়িয়ে আছি কৃষ্ণআঘাতের কাছে।
অথচ দূরত্বের ব্যাখ্যা দিয়ে
সহজে হতে পারি দুই দিকে নদী,
দূরবর্তী।

শীতে অবগাহন জমতে জমতে
ক্রমশ তুষারে ঢাকা গেছে।
চোখের মনি জ্বলে উঠবে না জেনে
প্রেম এখন নিরুত্তাপ কাঠি।

ত্বকের ভেতর রঙিন বাষ্পগুলো জমে ধীরে,
কল্কে ধোঁয়ার মতো দুজনে তবু বেরিয়ে পড়ি,
চোখাচোখি হই।
নিজস্ব গরাদে আটকে গেলে ভাবি,
দূরত্বের ব্যাখ্যা দিয়ে সহজে হতে পারি
দুই দিকে নদী—
গভীরতর মুখোমুখি সংবেদনা দরকার ছিল না।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো

২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার

বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু

বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ

সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল

জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 

স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি

এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত

আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী