দৃষ্টির তোলপাড় করা মণিতে
সরলতা হাসে,
ভঙ্গিতে সত্যের মেঘ জমে,
বাক্যে বাক্যে সত্য ও সততার বৃষ্টি ঝরে,
ব্যবহারে অসুন্দর সব ঝরে পড়ে।
তবে মনে কেন ইউক্যালিপটাস?
হেতাল হলে মন্দ কী ছিল?
না বুঝেও কেন ভেতরে এত বোঝো!
সম্মুখ আর সত্তা এক হলে দোষ কী তাতে?

দৃষ্টির তোলপাড় করা মণিতে
সরলতা হাসে,
ভঙ্গিতে সত্যের মেঘ জমে,
বাক্যে বাক্যে সত্য ও সততার বৃষ্টি ঝরে,
ব্যবহারে অসুন্দর সব ঝরে পড়ে।
তবে মনে কেন ইউক্যালিপটাস?
হেতাল হলে মন্দ কী ছিল?
না বুঝেও কেন ভেতরে এত বোঝো!
সম্মুখ আর সত্তা এক হলে দোষ কী তাতে?