ঈদ সংখ্যা ২০২৬

চৈত্রদিনের যুদ্ধ অথবা যুদ্ধদিনের মৈথুন

টি এম কায়সার
০৬ এপ্রিল ২০২৬, ১৬:৩৮আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১৬:৩৮

নিখুঁতভাবে এই ভানটুকু করে যেতে হবে
ঘুম থেকেই উঠেই বুঝিয়ে দিতে হবে যে
সবকিছুই ঠিকঠাক আছে
মাকে ফোন করে বলতে হবে উদ্বেগের কিছুই নেই
পরশুদিন যে খুব বমি বমি পেয়েছিলো
তা এমনি এমনিই ঠিক হয়ে গেছে
ব্রেকফাস্টের আগেই কাল রাইন্ডহে পাবে তোলা ছবিটা
ফেসবুকে পোস্ট করে দেয়া যায়
পৃথিবীর এই প্রান্তে সকাল—কিন্তু কোনো কোনো গোলার্ধে
সূর্য অস্ত যেতে শুরু করেছে—কোথাও কোথাও গভীর রাত
তাতে অনেকেই ছবিখানা এমুহূর্তে দেখতে পাবে না—এটুকুই
এর বাইরে সব ঠিকঠাকই আছে

নেপচুনে আজকের তাপমাত্রা এক ডিগ্রি বেড়েছে
টিভিস্ক্রিনে এ নিয়ে দারুণ কিছু ব্যাখ্যা তুলে ধরেছেন
হাসি হাসি মুখের দুজন গবেষক

এ মা! ঐ লোকটার মুখে আবার উদ্বেগ কেন?
আল্পস পাহাড়ে এক দুষ্টু ছত্রাকের আক্রমণে
পাহাড়বর্তী মানুষের ঘুম বেড়েছে
শিশুমৃত্যুর হার বেড়েছে এক দশমিক সাত ভাগ
অবশ্য তাতে একটু উদ্বিগ্ন হওয়া যেতেই পারে;
শ্বাসযন্ত্র ভালো থাকে! শিশুদের মঙ্গল হয়!

মানচেস্টার থেকে ফেরার পথে কোনো নিরোধক ছাড়াই
যে নারীর সঙ্গে অভিসারে মত্ত হয়েছি
এক পরিত্যক্ত অথচ বিশাল দালানের নিচে;
তাতে সত্যি সত্যি কোনো ভ্রূণ জন্মালে
মাতৃজঠরে ঐ শিশুর বয়স আজ চারদিন থেকেও একটু বেশি
'আসিছে নতুন শিশু...'
ওয়াল স্ট্রিটের ঐ ষাঁড়ের ছবিখানা দেখাচ্ছে টিভিতে
মনে হচ্ছে কারো দিকে যেন ধেয়ে আসছে!

গেলো সপ্তাহে বাবা মারা গেছেন
তাতে একটু একটু দু:খ হচ্ছে অবশ্য
এর মাঝেই আবার আমার খুব ঠান্ডা লেগেছিলো
অসহ্য কাশির জন্যে অ্যান্টিবায়োটিক খেয়েছি
কিন্তু কোর্স শেষ হতে না হতেই শুরু হয় ডায়রিয়া
উদ্বেগের কিছু নেই; অ্যান্টিবায়োটিক শেষ হবার পর
এমন হয়ত হয় এক আধটু।

কিচ্ছুটি হয়নি কোথাও
দু দশখানা বোম পড়েছে, শীত শেষে ধরাধামে বসন্ত এসেছে
বিথোভেন উৎসবে গিজগিজ করছে বিপুল দর্শক
দেয়াল ধসে সামান্য কয়েক হাজার শিশু মারা গেছে স্কুলে, হাসপাতালে
প্রেসিডেন্ট ট্রাম্প আজ ফ্লোরিডা বেড়াতে গেছেন
গলফ মাঠে দাঁড়িয়ে আছেন তিনি—বেশ দেখাচ্ছে!
ওমানের আকাশে কয়েক হাজার উদ্বাস্তু পাখি হন্য হয়ে উড়ছে
ধোঁয়া-কুণ্ডলীর ভেতর পাখি সব করে রব
আরো গভীর ঘুম ও ঘূর্ণিপাকে অদৃশ্য হয়ে গেলো এই মাত্র!

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম