বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান স্মরণে শোকসভা

মেহেদী তারেক,গণ বিশ্ববিদ্যালয়
১৭ মে ২০১৬, ১৪:২৮আপডেট : ১৭ মে ২০১৬, ১৪:৩০

গণবি

গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান স্মরণে  ১৬ মে, সোমবার বিকেলে গণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ।

শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মাহমুদ শাহ কোরেশী, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. আশরাফ-উল-করিম খান, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লায়লা পারভীন বানু, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মনসুর মুসা প্রমুখ।

 বক্তারা ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে মুক্তচিন্তার অধিকারী সাংবাদিক সাদেক খানের বিভিন্ন অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। সাদেক খান গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের একজন সদস্য ও মৃত্যু পর্যন্ত এই ট্রাস্টের সভাপতির দায়িত্ব পালন করেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিও তার বিভিন্ন অবদানের কথা স্মরণ করা হয় শোকসভায়। পরে  তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। বিভিন্ন বিভাগের বিভাগীর প্রধান ও শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম