'তামাক মৃত্যু ঘটায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নাজমুল হোসাইন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিনিধি
৩১ মে ২০১৬, ১৬:০৭আপডেট : ৩১ মে ২০১৬, ১৬:১৪
image

‘তামাক নিয়ন্ত্রণ সুনিশ্চিতকরণে টেকসই অর্থায়নের প্রয়োজনীয়তা’-কে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল (টিসিআরসি), ‘প্রত্যাশা’- মাদক বিরোধী সংগঠন, ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ-এর যৌথ উদ্যোগে ‘তামাক মৃত্যু ঘটায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হলো গত ২৬ মে। সেমিনারটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত।

তামাক মৃত্যু ঘটায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মূল প্রবন্ধে ডাঃ প্রাণ গোপাল দত্ত বলেন, ‘তামাক শুধু মানুষের শরীরের ক্ষতি করে না, এটি পরিবেশেরও ক্ষতি করে।’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘তামাক কোম্পানীগুলো মানুষের জীবনের মূল্য না দিয়ে শুধুমাত্র মুনাফা অজর্নের চিন্তায় মানুষের ক্ষতি করে চলছে। তাই তামাকের বিরুদ্ধে শুধুমাত্র গুটি কয়েক সংগঠনকে লড়লেই হবে না, নতুন প্রজন্মকেও সমান ভূমিকা রাখতে হবে।’

ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান বলেন, ‘তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ জরুরি। সেই সাথে স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের পাশাপাশি হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন করা প্রয়োজন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ সেলিম বলেন, হতাশার কারণে অনেক শিক্ষার্থী তামাক গ্রহণ করেন। কিন্তু এটি কোনও সমাধান নয়। তিনি হতাশা থেকে এভাবে তামাক বা মাদক গ্রহণ না করে বরং কেউ হতাশ হলে তাকে ফিরিয়ে আনতে অন্যদের সহযোগিতা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সেমিনারে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আবু জাফর । এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম