ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো জব ফেয়ার ২০১৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৬, ১৬:৪৪আপডেট : ৩১ মে ২০১৬, ১৬:৫৮
image

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো জব ফেয়ার ২০১৬

ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ (আইইউবি)- এর শিক্ষার্থীদের পছন্দের পেশা নির্বাচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৩১ মে দিনব্যাপী হয়ে গেল ‘জব ফেয়ার।' এ মেলার উদ্বোধন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব রাশেদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবি’র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন এবং আইইউবি’র ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট বিভাগের উপপরিচালক এ এইচ লুৎফুল হাসান। আয়োজকরা বাংলা ট্রিবিউনকে জানান, দিনব্যাপী এই চাকরি মেলার উদ্দেশ্য মূলত দু’টি। প্রথমত, বাংলাদেশে পরিচালিত বিভিন্ন বহুজাতিক ও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ সর্ম্পকে শিক্ষার্থীদের জানার সুযোগ করে দেওয়া এবং সেখানে পছন্দের পেশা নির্বাচনে সহায়তা করা এবং চাকরির সাক্ষাৎকারে নিজেকে যথাযথ উপস্থাপনের কৌশল শেখানো। দ্বিতীয়ত, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে তাদের পছন্দের প্রার্থী নির্বাচনের সুযোগ করে দেওয়া।

উল্লেখ্য, ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ(আইইউবি)-এর ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট বিভাগ এই মেলার আয়োজক। শীর্ষস্থানীয় ৩৯টি বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এই আয়োজনে।
/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম