স্ট্যামফোর্ডে বাজেট শীর্ষক সেমিনার

হাসান মিলু
০৮ জুন ২০১৬, ১৬:৫১আপডেট : ০৮ জুন ২০১৬, ১৬:৫৪

বাজেট বৈঠক

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর রিসার্চ সেন্টার প্রস্তাবিত বাজেটের উপর একটি সেমিনার আয়োজন করেছে। ০৫ জুন  অনুষ্ঠিত হওয়া এই সেমিনারের সভাপতিত্ব করেন রিসার্চ সেন্টার ফর সোশ্যাল সায়েন্স, ল’ অ্যান্ড হিউম্যানিটিস-এর ডিন  অধ্যাপক ড. এ টি এম জহুরুল হক। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ- এর উপাচার্য  ড. এম ফিরোজ আহমেদ, উপ-উপাচার্য ড. কে. মউদুদ ইলাহী, ট্রেজারার লুৎফর রহমান এবং রেজিস্ট্রার আব্দুল মতিন।

সভাপতি প্রফেসর ড. এ টি এম জহুরুল হক তার বক্তব্যে গুরুত্বারোপ করেন বাজেটের কাঠামোগত দোষ ত্রুটির উপর। তিনি বলেন, আমাদের দেশের বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে ঘাটতি বাজেটের পরিবর্তে উদ্ধৃত বাজেট প্রয়োজন। তার মতে, ঘাটতি বাজেট মুদ্রাস্ফীতি বৃদ্ধি করে এবং প্রয়োজনীয় উন্নয়ন কর্মসূচি সম্পন্ন করার জন্য বিদেশের উপর নির্ভরতা বাড়ায় এবং অধিক ব্যাংক ঋণের প্রয়োজনীয়তা সৃষ্টি করে। প্রস্তাবিত বাজেটের ঘাটতি মেটানোর জন্য ব্যাংকিং ব্যবস্থার উপর বেশি নির্ভরতা দেখানো হয়েছে। এটি বাণিজ্যিক ব্যাংকগুলোর তারল্য হ্রাস করবে এবং প্রাইভেট বিনিয়োগের স্বল্পতা বৃদ্ধি করবে।

তিনি সন্দেহ প্রকাশ করেন বাজেটের প্রস্তাবিত জাতীয় আয়ের প্রবৃদ্ধি হার, বিনিয়োগ জিডিপি অনুপাত ও রাজস্ব সংগ্রহের উপর। এগুলো অর্জনে যথেষ্ট অনিশ্চয়তা আছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। তার মতে শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎখাতে আরও অধিক অর্থ বরাদ্দ প্রয়োজন। 

সেমিনরে আরও বক্তব্য রাখেন রিসার্চ সেন্টারের গবেষক রোকসানা রহমান, মাসুমা আক্তার ও লাবনী আক্তার এবং উপস্থিত অতিথিবৃন্দ। 

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম