গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) উদ্যোগে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সমিতির কার্যলয়ে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ফল উৎসবের উদ্বোধন করেন সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ। এসময় তিনি সাংবাদিক সমিতির এ ধরনের ব্যতিক্রমী কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, পেশাগত কাজের পাশাপাশি দেশের ঐতিহ্য, ইতিহাস ও বাঙালি জাতির খাদ্যাভাস জাতির সামনে তুলে ধরা জরুরি। এক্ষেত্রে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মানিক। এতে সাংবাদিক সমিতির উপদেষ্টা ওমর ফারুক সোহান, সাবেক সদস্য পলাশসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
/এফএএন/








