বিশ্ব রক্তদাতা দিবসে সিকৃবি বাঁধন ইউনিটের শুভেচ্ছা জ্ঞাপন

ইফতেখার আহমেদ ফাগুন
১৫ জুন ২০১৬, ১৮:৩১আপডেট : ১৫ জুন ২০১৬, ১৮:৩৪
image

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘রক্ত দিন, জীবনের অংশ হোন’। রক্তদানকে উৎসাহ দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটি উদযাপন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলোতে সরকারি ও বেসরকারিভাবে দিনটি উদযাপিত হয়। এই উপলক্ষে ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’- এই স্লোগানকে সামনে রেখে ও রক্তদানে সবাইকে অণুপ্রেরণা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদানকারীদের সংগঠন বাঁধন। বাঁধন সিকৃবি ইউনিটের সভাপতি মোহাইমেনুল ইসলাম আবির এক বিবৃতিতে জানান, ‘স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে বাঁধন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ইউনিটের সকল কর্মী ও রক্তদাতা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনি ও আপনার নিজ জায়গা থেকে সচেতন হোন। কেননা,আপনার এক ব্যাগ রক্তই পারে একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে।’

বিশ্ব রক্তদাতা দিবসে সিকৃবি বাঁধন ইউনিটের শুভেচ্ছা জ্ঞাপন

উল্লেখ্য, বাঁধন একটি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন যার লক্ষ্য হচ্ছে মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান