গ্রীষ্মকালীন সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান হয়ে গেল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্ট্রিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব সূফি মোহাম্মদ মিজানুর রহমান নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,‘জীবনে সফল হতে হলে একই সঙ্গে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম করার মানসিকতা ও সততা।’ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান-এর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান এবং পিএইচপি ফ্যামিলির মানব সম্পদ ও প্রশাসনের নির্বাহী পরিচালক আহমদ সিপারউদ্দীন ও ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী।
অনুষ্ঠান শেষে ইউআইটিএস-এর স্কুল অব লিবারাল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এর ডিন ড. আরিফাতুল কিবরিয়া উপস্থিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন স্তরের সম্মনিত ব্যক্তিবর্গ এবং ইউআইটিএস-এর সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউআইটিএস-এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।
/এনএ/








