মধুপুর ফটোগ্রাফিক সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. আশরাফুল আলম
১৫ জুলাই ২০১৬, ১৭:৪৮আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৭:৫২
image

টাঙ্গাইলে মধুপুর ফটোগ্রাফিক সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মধুপুর উপজেলার জাতীয় উদ্যানে দিনব্যাপী ফটোওয়াকের আয়োজন করা হয়।

মধুপুর ফটোগ্রাফিক সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শামিম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ অন্যান্য সদস্য ফটোওয়াকে অংশগ্রহণ করেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ২৪ জন আলোকচিত্রী ফটোওয়াকে অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা নানা প্রজাতির প্রজাপতি, পাখি, প্রাকৃতিক দৃশ্যসহ বিভিন্ন আলোকচিত্র তাদের ক্যামেরায় তুলে আনেন। এ সময় সেরা আলোকচিত্রী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শাফায়েত হোসাইন শাওন, কর্মজীবী আশরাফুল আলম সুজন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বাণীতোষ মজুমদারকে পুরস্কৃত করা হয়।

শামীম আকন্দ বলেন, “এই সংগঠনের উদ্দেশ্য মধুপুরের বন্যপ্রাণী, প্রাকৃতিক সম্পদ, ঐতিহ্য, কৃষ্টি-কালচার দেশ ও বহির্বিশ্বে তুলে ধরা। অলাভজনক এবং অরাজনৈতিক সংগঠনটি আলোকচিত্র প্রদর্শনী, তথ্যচিত্রসহ নানা গবেষণাধর্মী কাজ করে যাবে আগামী দিনগুলোতে।”

সংগঠনটি নানা গবেষণার মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে জানিয়ে ফিরোজ আহমেদ বলেন, এ বনে একসময় বাঘ ও বনগরু বিচরণ করত। বর্তমানে মোট ১৩৮ প্রজাতির প্রজাপতি, ১১৫ প্রজাতির পাখি, ২ প্রজাতির বানর, মায়াহরিণ, বাগডাস ইত্যাদি টিকে আছে। বাংলাদেশে সর্বশেষ ময়ূর পাওয়া গিয়েছিল এই বনে।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম