আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে ফটোগ্রাফি ফেস্টিভ্যাল "ড্রিম বিয়ন্ড ইমাজিনেশন-৩" অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ফটো ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে ফটোগ্রাফি সোসাইটির সভাপতি প্রফেসর ড. শ্যামলকান্ত এর সভাপতিত্বে ও আসিফ সালমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ.এম.এম শফিউল্লাহ। উক্ত সমাপনী অনুষ্ঠানে ফেস্টিভ্যালে বিজয়ীদের পুরস্কৃ করা হয়।
তিন দিনব্যাপী এই ফটো ফেস্টিভ্যালের প্রথম ও দ্বিতীয় দিনে অনুষ্ঠিত "আর্টিস্ট টক" এ উপস্থিত ছিলেন ডকুমেন্টারি ফটোগ্রাফার এম.আর হাসান, ফটো জার্নালিস্ট অনিক রহমান, স্ট্রিট ফটোগ্রাফার ইমাম হাসান ও এনামুল কবির, ওয়েডিং ফটোগ্রাফার কাজী আরেফীন, ফ্যাশন ফটোগ্রাফার জিয়া উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
/এফএএন/








