কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ নিয়ে বিশেষ সভা

মো. ওয়াহিদুল ইসলাম
১৮ জুলাই ২০১৬, ১৭:৩২আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৮:১৪

কবি নজরুল বিশ্ববিদ্যালয়

দেশে বিদ্যমান বিভিন্ন জঙ্গি হামলা প্রতিরোধে করণীয় বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রবিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এর সভাপতিত্বে তার অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানসহ, সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, প্রক্ট্রোরিয়াল বডি, দফতর প্রধানগণ ও ছাত্র প্রতিনিধি।

আলোচনায় বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়, যার মধ্যে রয়েছে- শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি, শিক্ষার্থীর যাবতীয় তথ্য নিয়ে ডাটাবেজ তৈরি করা, সিসিটিভি বসানো, নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি, সীমানা প্রাচীর নির্মাণ, কাউন্সেলিং-এর ব্যবস্থা করা, ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বৃদ্ধি, মনোবিজ্ঞানী নিয়োগ প্রদান, শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখা, হলে এবং আশপাশের মেসে অপরিচিত ও ছাত্র নয় এমন ব্যক্তিদের মনিটরিং করা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরিচিত ব্যক্তির প্রবেশ নিয়ন্ত্রণ করা, সচেতনতা বৃদ্ধি কল্পে একটি সমাবেশ করা ইত্যাদি।

এ সকল কার্যক্রমকে সফল করতে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম মাননীয় ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানকে সভাপতি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সোহেল রানাকে সদস্য-সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। জঙ্গি কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধি কল্পে আগামী ২৬ জুলাই ২০১৬ তারিখ (মঙ্গলবার) বেলা ১১:০০ ঘটিকায় এক সমাবেশ করার সম্ভাব্য সময় নির্ধারণ করেন। 

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম