আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে ‘ইন্ট্রা ইউনিভার্সিটি প্রজেক্ট শো টেকনোম্যানিয়া স্প্রিং-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই রোজ শনিবার সকাল ১০টায় ইউনিভার্সিটি টেবিল টেনিস গ্রাউন্ডে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্য শিক্ষকদের হাতে টি-শার্ট ও ক্যাপ তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। হার্ডওয়্যার প্রজেক্ট শো, সফটওয়্যার প্রজেক্ট শো, গেম প্রজেক্ট ও লাইন ফলোয়ার রোবট- এই ৪ বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ৪৪টি দল অংশগ্রহন করে। উক্ত এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিল ৩১তম ব্যাচ, কারিগরি সহায়তায় ছিল গিগাবাইট, লেনোভো, টেকশপ, স্মার্ট টেকনোলজি ও ডিগবাজি টিম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে গিগাবাইটের পক্ষ থেকে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয় এবং প্রশ্নোত্তর পর্বে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
/এফএএন/








